এক্সপ্লোর

Murshidabad Post Poll Violence: মাঝ মাঠে বাইক থামিয়ে পরপর গুলি, প্রাণ গেল তৃণমূল কর্মীর

Post Poll Violence : গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি ।

 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  ভোট মিটেছে। সরকার গঠন হল। বাংলা পেল দুই প্রতিমন্ত্রী। বাংলা তৃণমূল কংগ্রেসের ২৯ জন প্রতিনিধিকে সংসদে পাঠাল। কিন্তু বঙ্গজুড়ে অশান্তি প্রশমিত হল না, বরং বেড়েই চলেছে । দিক দিক থেকে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। কখনও যুযুধান দুটি আলাদা দলের সমর্থকেরা। কখনও লড়াইটা একটা দলের মধ্যেই।               

মুর্শিদাবাদের হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর।  গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষ দুধের ব্যবসার সঙ্গে যুক্ত। স্থানীয় সূত্রে খবর,  রবিবার রাত বারোটা নাগাদ তিনি ও আরো দুই দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন মোটরবাইকে চড়ে। অভিযোগ, গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের মোটরবাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে।

সনাতন ঘোষের  দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ। আশঙ্কা জনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় তৃণমূল সমর্থকদের অভিযোগ বিজেপির দিকেই। 

কলকাতায় 'তৃণমূলের গোষ্ঠীকোন্দল'

শহর থেকে জেলা সব জায়গায়ই ভোট পরবর্তী হিংসা চলছে। ভোট মিটতেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে  তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার কসবার ইন্দুপার্ক এলাকা।  ফের সংঘর্ষে জড়ালো ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা। রাতের অন্ধকারে পড়ল বোমা, চলল গুলি। ছাড় পেলেন না মহিলারাও। লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে  বহিরাগত এনে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এক মহিলাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এরপর কসবায় থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে খালি কার্তুজের খোল। যদিও হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার তরফে।  

আরও পড়ুন :

তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget