এক্সপ্লোর

Murshidabad : 'পর্যাপ্ত সময় দেওয়া হয়নি', মুর্শিদাবাদে পঞ্চায়েতের আসন সংরক্ষণের খসড়া তালিকা নিয়ে সরব বিরোধীরা

Three-tier Panchayat : আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর

রাজীব চৌধুরী, বহরমপুর : মুর্শিদাবাদে (Murshidabad) ত্রি-স্তর পঞ্চায়েতের আসন সংরক্ষণের (Panchayat Seat Reservation) খসড়া তালিকা নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, বিরোধীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সংরক্ষণ বা সীমানা নির্ধারণ নিয়েও গন্ডগোল আছে। যদিও সেই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। আজই ছিল তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন। 

আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক স্তরে তোড়জোড় যেমন শুরু হয়ে গেছে, তেমন তা নিয়ে উঠতে শুরু করেছে অভিযোগও। 

ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া আসন সংরক্ষণ তালিকা-

মুর্শিদাবাদে ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া আসন সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়েছে ১৯ অক্টোবর। বুধবার সেই খসড়া তালিকা নিয়ে বিভিন্ন দলের অভিযোগ জানানোর শেষ দিন ছিল। কিন্তু, খসড়া তালিকা খতিয়ে দেখে, অভিযোগ জানানোর জন্য অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এই তালিকা তৈরি হয়েছে বলেও সরব হয়েছে তারা।

 বিরোধীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

অন্যদিকে, মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, শাসকদলকে সুবিধা করে দেওয়ার জন্য প্রশাসন এইভাবে আসন সংরক্ষণ করেছে। 

তৃণমূলের একাংশও এনিয়ে খুশি নয় বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা সভানেত্রী। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, দলের কর্মীরা খুশি নয়। তালিকায় জটিলতা থাকলে বিরোধীরা কোর্টে যেতে পারে।

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, সার্ভে করার পর তারপর ফাইনাল হয়েছে। আমাদের দলেরও অনেকে অভিযোগ করেছে। যদি  দলের সঙ্গে আলোচনা করা হত তাহলে আমাদের দলের কেউ অভিযোগ করত না। নিরপেক্ষভাবেই কাজ হয়েছে।

মুর্শিদাবাদে জেলা পরিষদের আসন ৭৮। পঞ্চায়েত সমিতির আসন-সংখ্যা ৭৪৮ । গ্রাম পঞ্চায়েতের আসনসংখ্যা  ৫ হাজার ৫৯৩। জেলা প্রশাসন সূত্রে খবর, ১৩০টি অভিযোগ জমা পড়েছে। যে সব অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে শুনানি হবে। জেলাশাসক জানিয়েছেন, তিনি নিজে অভিযোগের শুনানি শুনবেন। তারপর প্রকাশ করা হবে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা। 

আরও পড়ন ; পঞ্চায়েত মনোনয়নে সাংসদ-বিধায়কের ‘পাহারাদার’, ঘোষণা সুকান্তর, কটাক্ষ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget