এক্সপ্লোর

Police Custody Death : নবগ্রামে পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে সিআইডি

Murshidabad : যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আজ নবগ্রাম থানায় যায় রাজ্য মানবাধিকার কমিশনের ৬ সদস্যের প্রতিনিধিদল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নবগ্রামে পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে সিআইডিকে (CID)। মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে খুনের অভিযোগ । পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতারি ছাড়াই আটকের অভিযোগ। 

গত শুক্রবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। নবগ্রাম থানার (Nabagram Police Station) ওসি অমিতকুমার ভকতের বিরুদ্ধে অভিযোগ তোলে নিহতের পরিবার। বিতর্কের মুখে নবগ্রাম থানার ওসি অমিতকুমার ভকত এবং তদন্তকারী অফিসার শ্যামল মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করল সিআইডি।

এদিকে, মুর্শিদাবাদে (Murshidabad) পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আজ নবগ্রাম থানায় যায় রাজ্য মানবাধিকার কমিশনের ৬ সদস্যের প্রতিনিধিদল। শুক্রবার থানার মধ্যে মৃত্যু হয় সিঙ্গার গ্রামের বাসিন্দা গোবিন্দ ঘোষের। ঘটনায় পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তোলে মৃতের পরিবার। গতকাল নবগ্রাম থানায় যায় ফরেন্সিক দল। এরপর আজ থানায় আসেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। থানা থেকে বেরিয়ে মৃত গোবিন্দ ঘোষের বাড়িতেও যান।

প্রসঙ্গত, নবগ্রামের পর বহরমপুরেও আরেক সন্তান-হারা মায়ের কান্নার সাক্ষী থাকতে হয়েছে রাজ্যকে। যেখানেও ফের কাঠগড়ায় পুলিশ। পাড়ার গন্ডগোলের ঘটনায় কলেজ ছাত্রকে আটক করে পুলিশের গাড়িতে তুলে মারধর, বাঁচার জন্য ভরা বর্ষার ভাগীরথী নদীতে মরণঝাঁপ ২১ বছরের তরুণের। অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম অতনু ঘোষ। বহরমপুর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পরিবারের অভিযোগ করে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণ। মিসিং ডায়েরি নিতে টালবাহানা করে পুলিশ। ৩০ ঘণ্টা পর, গতকাল ভাগীরথী থেকে দেহ উদ্ধার করেন আত্মীয়রাই। পুলিশের ভয়ে পালাতে গিয়ে মৃত্যু, দেহ উদ্ধারেও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। গতকাল বহরমপুরের নিয়াল্লিশপাড়া ঘাটে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। আটক করার কথা অস্বীকার পুলিশের। 

                                                                                          

আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget