এক্সপ্লোর

Murshidabad: রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

Murshidabad: পঞ্চায়েত সমিতি জয়ের পর রানিগরে বাম-কংগ্রেসের বিজয় সমাবেশ। রানিনগরে আসার সময় পুলিশের সঙ্গে তৃণমূল বাধা দেওয়ার অভিযোগ।

রানিনগর: রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন! কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা, তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। সমাবেশে আসতে কংগ্রেস কর্মীদের বাধা, পাল্টা তৃণমূলের পার্টি অফিসে আগুন। রানিনগর থানায় হামলা, তৃণমূলের পার্টি অফিসেও আগুন । অধীরের সভায় আসার পথে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সমিতি জয়ের পর রানিগরে বাম-কংগ্রেসের বিজয় সমাবেশ। রানিনগরে আসার সময় পুলিশের সঙ্গে তৃণমূল বাধা দেওয়ার অভিযোগ। সম্মেলন থেকে ফেরার সময় রানিনগর থানায় তাণ্ডব, ইটবৃষ্টি-ভাঙচুর। হামলায় প্ররোচনা দিয়েছে পুলিশ, রানিনগরকাণ্ডে পাল্টা দাবি কংগ্রেসের। 

থানার সামনে পড়ে রয়েছে অজস্র ইটের টুকরো। পুলিশের সামনেই বাঁশ-লাঠি হাতে দাপাদাপি। তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব, আগুন। কংগ্রেস কর্মীদের জমায়েতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের রানিনগর। 

এবারের ভোটে, রানিনগর পঞ্চায়েত সমিতিতে জয়ী হয় কংগ্রেস।  সেই উপলক্ষ্য়ে এদিন, বোধনপাড়ার মাঠে কংগ্রেসের ডাকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। ছিলেন সিপিএমের জেলা সম্পাদকও। অভিযোগ, সেই জমায়েতে যোগ দিতে আসা বাম-কংগ্রেস কর্মীদের বাধা দেয় তৃণমূল। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলকে মদত দেয় পুলিশ। 

এরপরই সম্মেলন শেষের পর, ক্ষিপ্ত হয়ে ওঠে কংগ্রেস কর্মীরা। তাণ্ডব চালানো হয় রানিনগর বাজারে তৃণমূলের এই পার্টি অফিসে। চেয়ার-আসবাব ভাঙচুর, গুড়িয়ে দেওয়া হয় AC মেশিন। আগুন ধরিয়ে দেওয়া হয় পার্টি অফিসের সামনে। রানিনগর থানা লক্ষ্য় করেও ছোড়া হয় একের পর এক থান ইট, আধলা। এরপর, ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধরপাক়ড়। লাঠিচার্জ। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, আমাদের মিছিল শুধু পুলিশ বাধা দিয়েছে তা নয়, নিয়ন্ত্রণ করতে গিয়ে, কয়েকজন কংগ্রেস কর্মীকে পুলিশ মারধর করে। সেখানকার কংগ্রেস কর্মীরা যোগ দিতে পারে নি। বেরিয়ে আসার পর শুনছি, যারা সভা থেকে ফিরছিল, থানার সামনে জড়ো হয়। শোনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা। এটা কখনও কাম্য় নয়। বলছি না, হামলা করে ঠিক করেছে। কিন্তু কেন হামলা, সেটা পুলিশের দেখা দরকার। কেন মারতে গেল, সেটা পুলিশের ভেবে দেখা দরকার। পুলিশের অদক্ষতা এর জন্য় দায়ী। পুলিশের দুর্বিনীত ব্য়বহারে সেখানকার মানুষ অতিষ্ঠ। 

পুলিশের দাবি, কংগ্রেসের সভা থেকেই থানায় হামলায় প্ররোচনা দেওয়া হয়। তারপরই এই ঘটনা। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, হামলার জেরে আহত হয়েছেন বেশ কয়েক জন পুলিশ কর্মী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: CGO কমপ্লেক্সে প্রায় ৫ ঘণ্টা ধরে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ, বাইরে বেরিয়ে এসে কী বললেন ?
CGO কমপ্লেক্সে প্রায় ৫ ঘণ্টা ধরে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ, বাইরে বেরিয়ে এসে কী বললেন ?
Tollywood Director: ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়েছিলেন, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উদ্বেগে পরিবার
ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়েছিলেন, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উদ্বেগে পরিবার
ED Summons: পুরসভায় নিয়োগ-দুর্নীতি ! রাজ্যের এই দুই হেভিওয়েট মন্ত্রীকে তলব ED-র
পুরসভায় নিয়োগ-দুর্নীতি ! রাজ্যের এই দুই হেভিওয়েট মন্ত্রীকে তলব ED-র
West Bengal Election 2026: এবার শহরের দুই TMC কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার
এবার শহরের দুই TMC কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Embed widget