এক্সপ্লোর

Murshidabad Killing : বিবাদ থেকে শুটআউট মুর্শিদাবাদে ! মৃত ১, আহত বেশ কয়েকজন

Crime News : নিহতের নাম, সুন্নত শেখ (৫৯)। তাঁর পরিবারের দাবি, রবিবার রাতে খয়রামারির চাইপাড়ায়, বিলে মাছ ধরেছিলেন নিহতের ছেলে। অভিযোগ, মাছ ধরে ফিরে আসার পথে তাঁর পথ আটকান স্থানীয় কয়েকজন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha) CBI-এর জালে ধরা পড়ায়, সোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদে (Murshidabad)। সোমবার ভোরে যখন তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা, তার কিছুক্ষণ আগেই মুর্শিদাবাদের আরেক প্রান্ত, শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটল সাগরপাড়ায় (Sagar Para)। মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। সংঘর্ষে জখম হয়েছেন আরও চারজন।

নিহতের নাম, সুন্নত শেখ (৫৯)। তাঁর পরিবারের দাবি, রবিবার রাতে খয়রামারির চাইপাড়ায়, বিলে মাছ ধরেছিলেন নিহতের ছেলে। অভিযোগ, মাছ ধরে ফিরে আসার পথে তাঁর পথ আটকান স্থানীয় কয়েকজন। বিলের বদলে তাঁদের পুকুর থেকে মাছ ধরার অভিযোগে, সুন্নত শেখের ছেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তখনকার মতো বিবাদ মিটে গেলেও সোমবার ভোরে পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, সুন্নত শেখের পরিবারের লোকজন মসজিদ থেকে নমাজ পড়ে ফেরার পথে, তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি, গুলি করে খুন করা হয় ৫৯ বছরের সুন্নত শেখকে। জখম হয়েছেন তাঁর পরিবারের আরও চারজন সদস্য।
যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবার। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে সামান্য মাছ ধরাকে কেন্দ্র করে, বিবাদ যেভাবে খুনোখুনি পর্যন্ত গড়াল, তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন- উদ্ধার জীবনের 'নিখোঁজ' দ্বিতীয় মোবাইল, মিলবে 'বিস্ফোরক' তথ্য়?

এদিকে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে (Prayagraj) আতিক-খুনে ঘটনার পর এবার শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটল। ঘরের মধ্যে ঢুকেই ঘুমন্ত যুবককে গুলি। যুবকের আর্তনাদে ছুটে আসে পরিবারের লোকজন। আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। রবিবার রাত দুটো নাগাদ হঠাৎই গুলি শব্দ, তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ। ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখে, জাহির লস্করের ডান দিকের বুকের পাজরে গুলি লেগেছে। ঘুমন্ত জাহিরকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করে চিকিৎসকরা।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget