এক্সপ্লোর

Murshidabad Erosion : ভয়াল ভাঙন অব্যাহত গঙ্গার, সামশেরগঞ্জে নদীগর্ভে তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি

Ganga Erosion : প্রতিবছর গঙ্গা ভাঙন সামশেরগঞ্জের বাসিন্দাদের জীবনে নিয়ে আসে দুর্দশা। আদৌ কি কোনওদিন স্থায়ী প্রতিকার হবে ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে অব্যাহত রয়েছে গঙ্গায় ভাঙন (Ganga Erosion)। নদীগর্ভে তলিয়ে গিয়েছে তিন তিনটি বাড়ি। শেষ সম্বল বাঁচানোর মরিয়া চেষ্টা দুর্গতদের। 

অস্তিত্ব বাঁচানোর লড়াই

মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তুলেছিলেন। চোখের সামনে গঙ্গা গিলে খাচ্ছে সেই বসতবাড়ি। গঙ্গার ভাঙনে চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে অস্তিত্ব বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন সামশেরগঞ্জের মহেশটোলার বাসিন্দারা। কয়েকদিনের ভাঙনে গঙ্গায় তলিয়ে গেছে তিন তিনটি বাড়ি। সময়ের যত গড়াচ্ছে আরও ভাঙছে পাড়। এভাবেই আস্ত একটা গ্রাম যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেছেন, 'এক কথায় ভাঙন খুব মর্মান্তিক ও দুঃখজনক।  কথা ভেবে বুক কেঁপে উঠছে।মাঝখানে একটু ভাঙন থেকে ছিল আবার ৬-৭ দিন শুরু হয়েছে, গত তিনদিন ধরে ভাঙন অব্যাহত।'

বিডিও অফিসে ডেপুটেশন

পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়ে কোথায় যাবেন কী করবেন? কুল কিনারা না পেয়ে গ্রাম ছাড়ছেন অনেকে। এই পরিস্থিতিতে সামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে কংগ্রেস। একই দাবিতে জঙ্গিপুরের সেচ দফতরের অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। ফারাক্কা ব্যারাজের জিএমের অফিসের সামনে অবস্থানে বসে তৃণমূলও। জিএমকে লিখিতভাবে দেওয়া হয় ডেপুটেশন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে CISF-এর জওয়ানরা। সামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম বলেছেন, 'ফারাক্কা ব্যারেজ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়ার জন্য এই পরিস্থিতি। ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে ফারাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি ব্যবহার করতে দিতে হবে।' প্রতিবছর গঙ্গা ভাঙন সামশেরগঞ্জের বাসিন্দাদের জীবনে নিয়ে আসে দুর্দশা। আদৌ কি কোনওদিন স্থায়ী প্রতিকার হবে ?

নদীগর্ভে কালী মন্দির

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকে গঙ্গা তীরবর্তী এই এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে আস্ত দোতলা বাড়ি, বিঘার পর বিঘা কৃষিজমি। রবিবার গঙ্গাগর্ভে চলে যায় গ্রামের শ্মশান কালীর মন্দির। তারপর থেকেই আশ্রয়হীন হওয়ার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে এখানকার বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ভাঙনের কবলে গোপালপুর-বালুটোলা গ্রামের প্রায় ৩০০ মিটার এলাকা। ভিটেছাড়া হওয়ার চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। প্রশাসনের পক্ষ থেকে আপাত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও প্রকৃতির এই ভয়াল রূপ থেকে রক্ষার স্থায়ী রাস্তা কবে মিলবে, সে উত্তরের কোনও সন্ধান নেই।

আরও পড়ুন- সিভিকে 'না', মুখ্যমন্ত্রীকে স্থায়ী চাকরির আবেদন মালবাজারের মসিহা মহম্মদ মানিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget