এক্সপ্লোর

Mid Day Meal Issue: রান্না সেরে পরীক্ষায় গার্ড দিচ্ছেন মিড ডে মিলের কর্মী-রাঁধুনি! স্কুলে বেনজির দৃশ্য!

School Mid Day Meal: অতিথি শিক্ষক বদরুল ইসলাম জানান, তাঁর চাকরির মেয়াদ মাত্র এক বছর। এরপর স্কুল চলবে কীভাবে ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে মিড মে মিল কর্মীকে। রান্না সেরে দিতে হচ্ছে পরীক্ষার গার্ড। কিন্তু কেন? শিক্ষকের অভাবে এভাবেই পরীক্ষা চলছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। 

হরিহরপাড়ার শ্রীপুর জুনিয়র হাই স্কুলে ৭১ জন ছাত্রীছাত্রী আছে। কিন্তু নেই কোন স্থায়ী শিক্ষক। এক জন অতিথি শিক্ষকই স্কুলের পড়াশোনা থেকে দেখভালের দায়িত্বে।  মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর জুনিয়র হাই স্কুলে ২টি ঘরে চলছে ৪ টি ক্লাসের পরীক্ষা। কিন্তু শুধুমাত্র অতিথি শিক্ষক বদরুল ইসলাম একা কীভাবে দুই ঘরে গার্ড দেবেন ? অগত্যা দায়িত্ব দিয়েছেন স্কুলের মিড ডি মিলের রাঁধুনি রেকসোনা বিবিকে। অতিথি শিক্ষক  বদরুল ইসলাম জানান, ৯ মাস ধরে একাই স্কুল চালাচ্ছেন তিনি। 

জানা গিয়েছে, ২০১০ সালে তৈরি হয় শ্রীপুর জুনিয়র হাই স্কুল । সেই সময় ছিলেন  একজন স্থায়ী শিক্ষক ও দুই জন অতিথি শিক্ষক । দুই অতিথি শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হয়েছে । নতুন করে অতিথি শিক্ষক হিসেবে কাজে যোগ দিন বদরুল। কিন্তু বছর কয়েক আগে অন্য স্কুলে বদলি হয়ে যান ওই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক। ফলে বর্তমানে একাই স্কুল সামলান বদরুল। অতিথি শিক্ষক বদরুল ইসলাম জানান, তাঁর চাকরির মেয়াদ মাত্র এক বছর। এরপর স্কুল চলবে কীভাবে ?

আরও পড়ুন, এবার মমতাকে চরম আক্রমণ BNP নেতা রিজভির! 'আমি তো জানতাম আপনি...'

এদিকে, পড়ুয়ার অভাবে দক্ষিণ ২৪ পরগনার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি হিসেবে, জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম। জানুয়ারি মাসে স্কুলগুলিতে নতুন সেশন শুরু হবে তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়। জেলায় বেহাল স্কুলে সরব হয়েছে বিরোধীরা। 


দক্ষিণ ২৪ পরগনার স্কুলে শিক্ষক আছে ছাত্র নেই। মুর্শিদাবাদে আবার উল্টো ছবি। সেখানে ছাত্র আছে শিক্ষক নেই। স্কুলের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের।                                                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget