এক্সপ্লোর

Murshidabad News : চেয়ার তুলে টেবিলে আছাড় ! আসবাবপত্র ভাঙচুর ! SIR-এ হয়রানির অভিযোগে বিধায়কের উপস্থিতিতেই বিডিও অফিসে তাণ্ডব

TMC News : এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

রাজীব চৌধুরী, ফরাক্কা : ফরাক্কা বিডিও অফিসে SIR শুনানি চলাকালীন ভাঙচুর চালালেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে চলল তাণ্ডব। বিডিও সেই মুহূর্তে ঘরে না থাকলেও, সরকারি কর্মীরা ভিতরে বসে থাকা অবস্থায় BDO-র ঘরে ভাঙচুর চালিয়ে বেরিয়ে গেলেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের অনুগামীরা। এই গোটা পর্ব মিটে যাওয়ার পর সেখানে এল পুলিশ। এমনকী, ভাঙচুর চালানো হল ERO-র ঘরেও। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। 

বিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। বিডিও-র ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরই চেয়ার তুলে টেবিলে আছাড় ! আসবাবপত্র ভাঙচুর ! মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবিই। যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল SIR-এর শুনানি।

এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। বিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকেন তাঁরা। ভিতরে তখন চলছিল SIR-এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে বিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান বিডিও, ERO-র ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা। চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, SIR-এর নামে হয়রানি করা হচ্ছে। চরম এই বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানেই প্রশ্ন উঠছে, BDO অফিসে তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালাল, পুলিশ কেন বাধা দিল না ?

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য় কী? চুরি। ভোট চুরি। কয়লা চুরি, বালি চুরি, ফাইল চুরি, ফাইল ছিনতাই, এখন ওখানে ভোট ছিনতাই করার জন্য় পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল।" প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা এটাই। যেখানে বিডিও সবকিছু দেবে, সেখানে বিডিও, এসডিও-দেরকে মানা করে দেয় যে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটা যে দেখো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি।" 

পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। মণিরুল ইসলাম বলেন, "রামের যখন নাম শুনছে, তখন বলছে আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে, তখন চোদ্দ গুস্টির ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন কমিশনের মানছি না, মানব না।" ভাঙচুরের সময় ফরাক্কার বিডিও তাঁর চেম্বারে ছিলেন না। তবে তিনি জানিয়েছেন, তাঁর চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget