এক্সপ্লোর

Murshidabad News: সিবিআই দেখে পুকুরে ফোন ছুড়ে ফেললেন বিধায়ক, টানা তল্লাশিতেও মিলল না হদিশ

কখনও নিজের মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেললেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! কখনও আবার তাঁর বাড়ি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হল নথি ভর্তি ৫টি ব্যাগ!

অনির্বাণ বিশ্বাস, অনির্বাণ বাগচী ও পূর্ণেন্দু সিংহ, বড়ঞা: পুকুর থেকে বিধায়কের মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা শুরু হয়েছিল শুক্রবার রাতে। শনিবার সন্ধের পরও বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোনের হদিশ পেল না সিবিআই। প্রশ্ন উঠছে, বিধায়কের মোবাইল ফোনের মধ্যেই কি লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির কোনও বিস্ফোরক তথ্য? মিলবে কি প্রভাবশালীদের নাম? আপাতত ফোনের খোঁজে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

এ যেন মুর্শিদাবাদের Mobile Mystery! নিয়োগ দুর্নীতির তদন্তে নেতা-মন্ত্রীদের গ্রেফতারি, টাকার পাহাড় উদ্ধার, গয়নার ভাণ্ডারের খোঁজ, বিপুল সম্পত্তির হদিশ, সবই দেখেছে রাজ্য়বাসী। কিন্তু, শুক্রবার বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হল, তা কার্যত বেনজির! 

কখনও নিজের মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেললেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! কখনও আবার তাঁর বাড়ি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হল নথি ভর্তি ৫টি ব্যাগ! নিয়োগ দুর্নীতির তদন্তে, শুক্রবার বেলা ১২টার পর থেকেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। বিকেল পাঁচটা নাগাদ ঘটে যায় নাটকীয় ঘটনা! সিবিআই সূত্রে দাবি আচমকাই গোয়েন্দাদের থেকে নিজের দুটি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক!

স্বাভাবিকভাবেই এতে গোয়েন্দাদের মনে সন্দেহ জোরাল হয়, কী এমন রয়েছে ওই মোবাইল ফোনে? কী লুকোতে চাইছেন তৃণমূল বিধায়ক? বিকেল ৫টার পর থেকে মোবাইলের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই!যা রাতেও চলে। শনিবার সকাল ৭ থেকে পুকুর থেকে বিধায়কের মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য আরও ২টি পাম্প বসানো হয়। ১ ঘণ্টা ১৫ মিনিট পরে মোবাইল ফোনের অবস্থান জানতে আনা হয় কমপ্যাক্ট স্ক্যান ডিভাইস। কিন্তু তাতেও বিধায়কের মোবাইল ফোনদুটির হদিশ না মেলায়, সকাল ৯.১৫ নাগাদ পুকুরে নেমে শুরু হয় তল্লাশি।

নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে বহিষকৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। শান্তনুর ফোনকে তো সোনার খনি বলে দাবি করেছিল ইডি!তাহলে কি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোনেও সেরকম কোনও তথ্য় রয়েছে?

মোবাইল ফোনে কি লুকিয়ে রয়েছে কোনও প্রভাবশালীর নাম? তা গোপন করতেই কি ফোন দুটি পুকুরে ফেলেন তৃণমূল বিধায়ক? এসব প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা। মার্চ মাসে একটি ফেসবুক পোস্টে দুর্নীতি ইস্য়ুতে সিপিএমকে খোঁচা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

এখন তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি, মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলা নিয়ে, কটাক্ষ করেছে সিপিএম-ও। তৃণমূল অবশ্য় দলের বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশিতে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে।

শুক্রবার সূর্যাস্তের আগে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই! একদিন পেরিয়েও চলল সেই ম্যারাথন অভিযান! CBI সূত্রে দাবি করা হচ্ছে, নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জনের মুখে উঠে এসেছে বড়ঞার তৃণমূল বিধায়কের নাম। অভিযোগ, তিনিও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার অভিযোগও রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget