এক্সপ্লোর

TMC MLA : নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ, পূর্ত দফতরের কর্তাদের ধমক তৃণমূল বিধায়ক জাকির হোসেনের

Murshidabad News : খোদ তৃণমূল বিধায়ক পিডব্লিউডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর কি রাস্তার হাল ফিরবে ? সেটাই দেখার।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রাস্তা ঢালাইয়ের কাজ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গিপুরের বিধায়ক (TMC MLA) জাকির হোসেন। মঙ্গলবার হাসপাতালে পরিদর্শনে এসে পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ালেন তিনি। বিধায়কের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন পিডব্লিউডি কর্তারা (PWD Officials)। 

এবার তৃণমূল বিধায়কের ক্ষোভের মুখে পূর্ত দফতর। মঙ্গলবার জঙ্গিপুর (Jangipur) মহকুমা হাসপাতালে রাস্তা ঢালাইয়ের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন তৃণমূল বিধায়ক ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্য়ান জাকির হোসেন (Jakir Hossain)। কিন্তু, পূর্ত দফতরের কাজের মান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডাতেও জড়ালেন তৃণমূল বিধায়ক। 

অভিযোগ তুললেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের। এক মাস ধরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রাস্তা ঢালাইয়ের কাজ করছে পিডব্লিউডি। দিন দশেক আগে কাজ খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন জাকির হোসেন। মঙ্গলবার ফের হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক ও রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান। হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) জানানোর। জাকির হোসনকে প্রকাশ্যেই বলতে শোনা যায়, সিমেন্টের ভাগ এত কম ! পাথর এত নিম্নমানের যে রাস্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এখানকার রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান। আমার সুপার চিঠি দিয়েছে কাজ নিম্নমানের হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীকে জানাব।

বিধায়ক নিম্নমানের কাজের অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার PWD কর্তাদের। জঙ্গিপুরের পূর্ত দফতরের আধিকারিক বলেছেন, ওনারা একশো বার অভিযোগ করতে পারেন। ওনারা আমাদের মাথার উপর আছেন। আপনারা দেখুন কাজ। খোদ তৃণমূল বিধায়ক পিডব্লিউডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর কি রাস্তার হাল ফিরবে ? সেটাই দেখার।                                                                                        

আরও পড়ুন- গলার নলি কাটা, তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার, স্বরূপনগরে সীমান্ত লাগোয়া গ্রামে চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget