এক্সপ্লোর

Murshidabad Weather Updates: গরম কমলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, আজ হালকা বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে

Murshidabad Weather Today: মঙ্গলবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বানভাসি উত্তর-পূর্বের একাধিক রাজ্য। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে টালমাটাল অবস্থা এখনও। কারণ একটানা তাপপ্রবাহের সঙ্গে যুঝে চলেছে রাজ্যের একাদিক জেলা। তবে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে। আজ জেলার তাপমাত্রার পারদও স্বস্তিজনক জায়গায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। (Murshidabad Weather Updates) 

বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিত রয়েছে জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। (Murshidabad Weather)  এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। আজ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে বর্ষা দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৪ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৯০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৮ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৯০ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট

আরও পড়ুন: Antarctic Ice Sheet Melting: ভাল নেই আন্টার্কটিকা, হিসেব গুলিয়ে গেল বিজ্ঞানীদেরও, সময়ের আগেই সলিল সমাধি ঘটতে পারে পৃথিবীর

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা। কিন্তু তীব্র তাপপ্রবাহের জেরে তা ঘটেনি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget