এক্সপ্লোর

Murshidabad Weather Updates: ভ্য়াপসা গরম থাকবে আজও, মুষলধারে বৃষ্টি এখনই নয়

Murshidabad Weather Today: শুক্রবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বানভাসি উত্তর-পূর্বের একাধিক রাজ্য। তবে মুর্শিদাবাদে এখনও বৃষ্টির দেখা মেলেনি। শুক্রবার মুর্শিদাবাদ জেলার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশাপাশি, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Murshidabad Weather Updates)

বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিতই ছিল জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মুর্শিদাবাদ জেলায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। (Murshidabad Weather)  এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। 

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে বর্ষা দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

শুক্রবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৬ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৭৯ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ বৃষ্টির সম্ভাবনা নেই তেমন

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৪৮ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৩ মিনিট

আরও পড়ুন: Agnipath Scheme: সরকার গঠনের আগেই বাড়ছে চাপ, 'অগ্নিপথ' নিয়ে পর্যালোচনা, জাতি গণনারও দাবি নীতীশের

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget