Murshidabad Weather: শীত জানান দিতে শুরু করেছে, তাপমাত্রায় তেমন হেরফের নেই আজ
Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: পুজো শেষ হতে চলেছে। আর তার সঙ্গেই শীত শীত ভাব জানান দিতে শুরু করেছে। কিছু দিন আগেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন ঘটেনি। তবে এমনিতেই বিকেলের দিকে মিঠে রোদ ভালই লাগছে। শীত আসার খবরে তাই অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সোমবার মুর্শিদাবাদ (Weather update) তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকলেও, রাতের দিকে পারদ নামতে পারে।
সোমবার আকাশ মূলত পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া সহিষ্ণু হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে দিনে বেলায়। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে। বিকেলের পর থেকে নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রায় তেমন হেরফের থাকবে না আজ।
সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই, গরম কমবে মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেল গড়াতে গড়াতে তাপমাত্রা নামবে বেশ খানিকটা। থাকবে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তিও। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। (District Weather Updates)।
সোমবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৬ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৫ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২০ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮৫ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-তাপমাত্রায় তেমন হেরফের নেই
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৫৫ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৪টে বেজে ৪৯ মিনিট
আরও পড়ুন: Arvind Kejriwal: মমতাকে জেলে ভরার পরিকল্পনা বিজেপি-র, তাহলেই বাংলায় রাস্তা সাফ, দাবি কেজরিওয়ালের
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এবারে শীত তাড়াতাড়ি আসতে পারে বলেও চলছে জল্পনা।
Before You Go
Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক






















