এক্সপ্লোর

Murshidabad News: পাক গুপ্তচর যোগে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক ! পাকিস্তানে OTP পাঠানোর অভিযোগ

Murshidabad Youth Arrested Spying For Pakistan : পাক গুপ্তচর যোগে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক। পাকিস্তানে OTP পাঠানোর অভিযোগ, বহরমপুরে জালে যুবক।

কলকাতা: পাক গুপ্তচর যোগে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক। পাকিস্তানে OTP পাঠানোর অভিযোগ, বহরমপুরে জালে যুবক। ধৃত সুমন শেখ পুণের একটি লেদ কারখানায় কাজ করত। 

আরও পড়ুন, ভোটের আগে ফের ভাঙন BJP-তে ! তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের, "ভুল তো হতেই পারে.."

পাকিস্তানের একাধিক ব্যক্তির সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ। ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে টাকাও পেয়েছে ধৃত, দাবি পুলিশ সূত্রে। গত সপ্তাহে জোহাব শেখ নামে একজন সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেফতার। জোহাব শেখকে জিজ্ঞাসাবাদে সুমন শেখের সম্পর্কে তথ্য, খবর পুলিশ সূত্রে। পাক গুপ্তচরবৃত্তি করতেই কি OTP পাঠানো হয়েছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

গত বছর পহেলগাঁও হামলার পর  গোটা দেশ জুড়েই চলছে তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গি হোক কিংবা গুপ্তচর, কেউই ছাড় পাচ্ছে না। ইতিমধ্যেই পাক গুপ্তচর সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এইমুহূর্তে কড়া নজরদারি  চলছে প্রতিটা রাজ্যেই। এবারেও তার অন্যথা হয়নি। বহুদিন ধরেই সন্দেহজনকদের গতিবিধির উপর নজর রাখছিল উত্তরপ্রদেশ STF। গতবছর বারাণসীতে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ তুফায়েলকে। অপরদিকে দিল্লি থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল, তার নাম হারুন মহম্মদ। হারুনের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ।

 পাকিস্তানের সঙ্গে হারুনের পারিবারিক সম্পর্ক রয়েছে। মূলত সে পাকিস্তানের হাইকমিশনের কর্মচারি মুজ্জামল হুসেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সূত্র মারফৎ খবর, হারুন মোটা টাকার বিনিময়ে সে পাকিস্তানিদের ভ্রমণের জন্য ভিসা করে দিতেন। এখানেই শেষ নয়, জাতীয় নিরাপত্তা-সহ দেশের রাজধানী এবং একাধিক জায়গার গুরুত্বপূর্ণ জায়গার তথ্য সে পাকিস্তানকে সরবারহ করে এই হারুনই।  সূত্রের মারফৎ  আরও জানা গিয়েছিল, ভিসা প্রসেসিং ফি এর মাধ্যমে আলাদা আলাদা ব্যাক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা রাখতেন।এরপর নিজের কমিশনটুকু নিয়ে মুজাম্মল হোসেনের কাছে পাঠিয়ে দিতেন। অভিযোগ, এই টাকা দেশবিরোধী কাজে ব্যবহার হয়েছিল। 

কেউ ইউটিউবার, কেউ ছাত্র, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার ব্যবসায়ী। হরিয়ানার জ্যোতি মালহোত্রার পাশাপাশি পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গতবছর একের পর একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা একা নয়। পাঞ্জাব ,হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য়ে কেউ ছাত্র! কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী! কেউ ব্যবসায়ী। যেমন ২৫ বছরের কলেজ ছাত্র দেবেন্দ্র সিং ধিঁলো। হরিয়ানার কৈথাল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ২০২৩ সালে করতারপুর করিডর দিয়ে পাকিস্তানে যাওয়া দেবেন্দ্র জেরায় স্বীকার করেছেন, পাতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবি ও তথ্য ISI অফিসারদের দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: রাহুল অরুণোদয়ের মৃত্যুতে থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের হচ্ছে অভিযোগ
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের হচ্ছে অভিযোগ
Kolkata Metro: কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
West Bengal Assembly Elections 2026: ‘যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, ভোট দেবেন না, ক্ষমা করবেন না’, মমতার নিশানায় কে?
‘যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, ভোট দেবেন না, ক্ষমা করবেন না’, মমতার নিশানায় কে?
Leander Paes: 'সৌরভদা ক্রীড়া মন্ত্রী হলে এসব হত না', যুবভারতীকাণ্ডে মুখ খুললেন লিয়েন্ডার পেজ
'সৌরভদা ক্রীড়া মন্ত্রী হলে এসব হত না', যুবভারতীকাণ্ডে মুখ খুললেন লিয়েন্ডার পেজ
Advertisement

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget