এক্সপ্লোর

Ustad Rashid Khan: মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক

Driver Detained: থানায় সস্ত্রীক রাশিদ খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই আটক করা হয়েছে চালককে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের (Ustad Rashid Khan) গাড়ির চালককে আটক (driver detained) করল পুলিশ। থানায় সস্ত্রীক রাশিদ খানের সঙ্গে দুর্ব্যবহারের (misbehave) অভিযোগ রয়েছে।

উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক

সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক করা হল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছে। থানায় সস্ত্রীক রাশিদ খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই আটক করা হয়েছে চালককে। মেডিক্যাল পরীক্ষায় মত্ত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

পুলিশের পাল্টা দাবি রাশিদ খানের স্ত্রী থানায় দুর্ব্যবহার করেন। জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, জানিয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম।

মঙ্গলবার রাতেই গোটা ঘটনার সূত্রপাত। শিল্পীর স্ত্রী জয়িতা বসু খানের অভিযোগ, 'গতরাতে অনুষ্ঠান শেষে বাকি শিল্পীদের অন্য শহরে যাওয়ার প্লেন ধরতে হত। বিনয় মিশ্র জি-র প্রথম প্লেন ধরার ছিল। তাঁকে ছাড়তে যাওয়ার সময় বেলেঘাটা-চিংড়িহাটার ওখানে বেশ ট্রাফিক দেখা যায়। অনেক গাড়ি, লরি, টু-হুইলারের পিছনে স্বভাবতই আমাদের গাড়িও আটকে দেওয়া হয়। কিছু টাকা পয়সা চাওয়া হয়। আগের গাড়িগুলি ভালই নগদ গিয়ে দিচ্ছিল। যেহেতু আমাদের ম্যানেজারের কাছে পার্কিং ফি ছাড়া আর টাকা থাকে না তো উনি সেটাই জানান, যে তিনি টাকা দিতে পারবেন না।' শিল্পীর স্ত্রীয়ের অভিযোগ এরপরই হুমকি দেওয়া হয় যে 'হয় পয়সা দে নয়তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দিয়ে দেব।' ড্রাইভারের লাইসেন্স কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ১৬ ঘণ্টা পরে, এখনও সেই লাইসেন্সের কোনও খোঁজ নেই বলে দাবি শিল্পীর স্ত্রীয়ের। 

আরও পড়ুন: Manik Bhattacharya : 'আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-ছেলেকে কিছু কোরো না' লক আপের পথে স্বগোক্তি মানিক ভট্টাচার্যের

অ্যালকোহল ব্লোয়ারে চালকের পরীক্ষা করা হয় বলে দাবি। জয়িতা দেবীর অভিযোগ, এরপর তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় থানায় এবং ওঁদের গাড়ি অন্য কাউকে দিয়ে চালিয়ে প্রগতি ময়দান পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। থানায় নিয়ে গেলে কর্তব্যরত অফিসারও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই সমস্ত ঘটনা ঘটেছে প্রায় রাত ৩-সাড়ে ৩টে নাগাদ। এরপর শিল্পীর স্ত্রী ও ছোট মেয়ে থানায় পৌঁছলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। গাড়ির মালিক হিসেবে উস্তাদ রাশিদ খানকেও থানায় ডাকা হয়, কিন্তু তাঁকে থানার বাইরে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে হয় বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari Baraipur Case: 'যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', বারুইপুরকাণ্ডে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?
'যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', বারুইপুরকাণ্ডে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
News Live Updates: বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের
বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের
Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩

ভিডিও

Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly
Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা
Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget