এক্সপ্লোর

'আমার স্ত্রীকেও ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে', বিস্ফোরক ধৃত কুন্তল

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে আদালতে সওয়াল ED-র। তবে, এদিনই ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। 

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: ফের বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ । ফের কুন্তলের নিশানায় তদন্তকারী এজেন্সি । 'আমার স্ত্রীকেও ফাঁসাবে বলে হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির টিপাররা হুমকি দিয়েছে আমার স্ত্রীকেও ফাঁসাবে'। আদালত ছেড়ে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের । 

দুর্নীতিবাজদের খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর। আমরা কারও মুখপাত্র নই, কারও ওপর রাগ দেখাই না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে আদালতে সওয়াল ED-র। তবে, এদিনই ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। 

নির্ধারিত দায়িত্ব পালন করে যাও, কর্মফলের আশা কোরো না। নিজেকে কর্মের পরিণতির কারণ মনে করা উচিত নয়। আদালত চত্বরে ইডির আইনজীবীর মুখে উঠে এল গীতার এই শ্লোক। শুধু তাই নয়, উঠে এল, রুডইয়ার্ড কিপলিং-এর 'জাঙ্গল বুক'-এর লাইনও।  

অর্থাৎ, আমার অস্ত্রের প্রয়োজন নেই। আমি একা। আমি জঙ্গলের রাজা। আমি শের খানের মতো নই । কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরুর আগে, কী কারণে এতগুলো প্রসঙ্গ টানলেন ইডির আইনজীবী? গত বৃহস্পতিবার, অর্থাৎ, ২০ এপ্রিল, আদালতে যাওয়ার পথে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা, কুন্তল ঘোষ।  

রাজনৈতিক দলের মুখপাত্রের কাজ করছে কেন্দ্রীয় এজেন্সি? বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের বৃহস্পতিবার, ব্য়াঙ্কশাল কোর্টে, ইডির বিশেষ আদালতে, ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শুনানি শুরুর আগেই, ED-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, আমরা কারও মুখপাত্র নই। কারও ওপর রাগ দেখাই না। দুর্নীতিবাজদের খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর। 

সেই প্রসঙ্গেই গীতার শ্লোক ও জাঙ্গল বুকের লাইন উঠে আসে ইডির আইনজীবীর মুখে। এ দিকে, এদিনও আদালত থেকে বেরোনোর সময় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল। কুন্তল বলছে -কেন্দ্রীয় এজেন্সী র টিপাররা আমায় হুমকি দিয়েছে আমার স্ত্রীকে ফাসাবে।

এ দিন, আদালতে কুন্তলের আইনজীবী বলেন, কুন্তলের বিরুদ্ধে ইডির যে চার্জশিট, তা এখনও হাতে পাননি তাঁরা। সেটা না পাওয়ায় হাইকোর্টে কুন্তলের জামিনের আবেদন জানানো যাচ্ছে না। এর পরই আদালতের নির্দেশে, এজলাসেই, কুন্তলের আইনজীবীর হাতে সমস্ত প্রতিলিপি তুলে দয় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ১৯জুন পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'তৃণমূল চলে গেছে, নির্মূল হয়ে গেছে, বিভিন্ন নেতারা বিভিন্ন নামে...', কী বার্তা শমীক ভট্টাচার্যর
'তৃণমূল চলে গেছে, নির্মূল হয়ে গেছে, বিভিন্ন নেতারা বিভিন্ন নামে...', কী বার্তা শমীক ভট্টাচার্যর
Howrah News: ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের
ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Food Safety Raid: এবার সাউথ সিথি মলের রেস্তোরাঁতেও হানা
এবার সাউথ সিথি মলের রেস্তোরাঁতেও হানা

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget