এক্সপ্লোর

Kolkata Earthquake: ভূমিকম্পে মৃত্যুমিছিল মায়ানমার-তাইল্যান্ডে, কতটা ভয় কলকাতার?

Earthquake Update: মায়ানমার, তাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প। মৃত্যুমিছিল অব্যাহত। শিউরে ওঠার মতো ছবি ব্যাঙ্ককে।

কলকাতা: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প। কেঁপে উঠল কলকাতাও। প্রশ্ন উঠছে, ভূমিকম্প হলে কলকাতার (Kolkata Earthquake) কতটা ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, কলকাতার ভয় বেশি দূরের ভূমিকম্প গুলোতে।

মায়ানমার, তাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প। মৃত্যুমিছিল অব্যাহত। শিউরে ওঠার মতো ছবি ব্যাঙ্ককে।শুক্রবার সকালে মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও। তাইল্য়ান্ডের ভয়াবহ ছবি দেখার পর প্রশ্ন উঠছে, কলকাতা কতটা নিরাপদ ? ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল সুজিত দাশগুপ্ত বলেন, "কলকাতায় দুই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, কলকাতার নিজের উৎস থেকে ভূমিকম্প, কলকাতায় ভূমিকম্প হয়েছিল, মেদিনীপুরে যার এপি সেন্টার, সেটা প্রায় ৫ দশমিক ৮ - ৬ দশমিক ১ তীব্রতা ছিল। অল্প ক্ষয়ক্ষতি হয়েছিল। কলকাতায় নিজস্ব ভূমিকম্প হয়েছিল, ১৯০৬ সালে দুটো ভূমিকম্প হয়েছিল সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে। এইরকম ছোটখাটো ভূমিকম্প কলকাতায় হতে পারে। ভূমিকম্পে ধ্বংসের যে সম্ভাবনা আছে, দূরের যে সব ভূমিকম্প। যেমন মায়নমারের ভূমিকম্প। ২০০, ২৫০, ৩০০, ৪০০ কিলোমিটার দূর থেকে, যেগুলো সাড়ে সাতের ওপরে, এই রকম বড় ভূমিকম্পতে কলকাতায় ছোটখাটো ক্ষতি হতে পারে।''

কলকাতা এখন ছেয়ে গেছে আকাশছোঁয়া বহুতলে। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে বিশাল বহুতলেই ঝুঁকি বেশি। সুজিত দাশগুপ্ত জানাচ্ছেন, "৭.৭ বা এই ধরনের বড় ভূমিকম্প দূরে হলে, সেগুলোতে কলকাতার ছোট বাড়ির ক্ষতি হবে না কিন্তু বহুতলে প্রভাব পড়বে। ভাল নির্মাণ হলে ভেঙে পড়বে না কিন্তু মানুষের অস্বস্তি, মানুষ দুলবে। গায়ে গায়ে যদি ১০ টা বাড়ি উঠে যায়, স্বাভাবিকভাবে একটা বাড়ির গায়ে গিয়ে পড়বে। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল অসমে। একটা বাড়ি আরেকটা বাড়ির ঘাড়ে এসে পড়েছে। কলকাতার যা অবস্থা, কিছুদিন পরে যদি বড় ভূমিকম্প হয়, তখন ক্ষয়ক্ষতি হবেই।''

কিছুদিন আগেই কলকাতা ও শহরতলিতে প্রচুর হেলা বাড়ির ছবি দেখা গেছিল। মাটি কেঁপে উঠলে সেই সব বাড়ির বিপদ সবচেয়ে বেশি বলে দাবি ভূতত্ত্ববিদদের। সচেতন না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদ সুগত হাজরা বলছেন, "চারপায়ের ওপর দাঁড়ানো ৫ তলা ৬তলা বিল্ডিং হয়েছে। কলকাতার মাটি নরম, তারজন্য কলকাতার বিপদ আছে। কলকাতার বাড়ি এমনি ভেঙে পড়ে হেলে পড়ে। এইসব বাড়ির ভূমিকম্প প্রতিরোধ করার কোনও ব্যবস্থা নেই। জলা বুজিয়ে যেখানে বাড়ি হয়েছে, পরিকল্পনাহীন ভাবে সেগুলোর বিপদ বেশি। বাড়ি ঠিক তৈরি করলে বিপদ কমবে।''

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget