এক্সপ্লোর

Haridevpur Update: 'ওর মা আমার ছেলেকে মেরেছে', কার বিরুদ্ধে অভিযোগ নিহত যুবকের মায়ের?

Haridevpur Youth Death: দশমীতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, গতকাল উদ্ধার মৃতদেহ। পুলিশ কিছুই করেনি, অভিযোগ মৃতের পরিবারের। হরিদেবপুর থানায় বিক্ষোভ মৃতের পরিজনদের।

কলকাতা: হরিদেবপুরের (Haridevpur Update) যুবকের রহস্যমৃত্যু, মগরাহাটে উদ্ধার দেহ। দশমীতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, গতকাল উদ্ধার মৃতদেহ। পুলিশ কিছুই করেনি, অভিযোগ মৃতের পরিবারের। হরিদেবপুর থানায় বিক্ষোভ মৃতের পরিজনদের। একাদশীর দিন হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মৃত অয়ন মণ্ডলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। বান্ধবীর পরিবারকে আটক পুলিশের। 

যুবকের রহস্যমৃত্যুতে শোকে পাথর পরিবার: যুবকের মৃত্যুতে তাঁর মায়ের প্রতিক্রিয়া, "বন্ধু তো বলল ও ফোন করেছে। গাড়ি করেই আমার ছেলেকে দিয়ে এসেছে। ওখানে মারপিট হয়েছে। ওর মা ধরে নাকি আমার ছেলেকে মেরেছে। এমনি সময় এখানেও মারপিট করে। ওর মা ডেকেছে আমার ছেলেকে কীসের জন্য, পরে মেয়ে গেছে। পরের দিন সকালে মেয়েটা এসেছে। ভেবেছি আমার ছেলে প্যান্ডেলে বা বন্ধুর বাড়িতে আছে। ও যে খোঁজ খবর নিতে এসেছে বুঝিনি। ওর কাছেই কান্নাকাটি করেছি। থানা থেকে বলেছে মেয়েটার বাড়িতে যাবেন না। কোনও পুলিশ আসেনি। দশমী থেকে একাধিকবার ফোন করেছি। ফোন ধরেনি আর ছেলে।'' 

অয়নের খোঁজে শহরতলির থানাগুলিকেও সতর্ক করা হয় পুলিশের তরফ থেকে। এরপরে মগরাহাট থেকে একটি সূত্র পাওয়া যায়। সেই কারণেই মগরাহাটের উদ্দেশে যায় পুলিশ। নিখোঁজ যুবকের পরিবারকে নিয়ে মগরাহাটে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে অয়ন মণ্ডলের দেহ।  শুক্রবার দেহ উদ্ধার হয়। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।  পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানার সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। পরিবারের সদস্যরা এবং পড়শি ও বন্ধুরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু হয়। 

কী জানাচ্ছেন স্থানীয়রা? স্থানীয়রা জানাচ্ছেন, ছেলেটার বাড়ির উল্টোদিকে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো হচ্ছিল। সেখানেই ছিলেন তিনি। সেই সময় তাঁকে তাঁর বান্ধবী ডাকে। সেখানে তিনি যান। তারপরে আর তাঁর খোঁজ মিলছিল না। পরের দিন তাঁর বান্ধবী তাঁদের বাড়িতে অয়নের খোঁজ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন অয়নের মা। তিনি আরও বলেন, 'বান্ধবীর মা ডেকেছিল আমার ছেলেকে। ওরা মেরেছে। মেয়েটার মা আমার ছেলেকে ধরে মেরেছে। থানা থেকে কিছু হয়নি। ওরা বলল মেয়েটার বাড়িতে আপনারা যাাবেন না। পুলিশ আসেনি। কোনও জিজ্ঞাসাবাদ করেনি। দশমীর দিন ফোন করেছি, ফোন রিং হয়েছে। কেউ তোলেনি।'

আরও পড়ুন: Hooghly News: উৎসবের আবহেও মৃত্যুর বিষাদ, হুগলিতে বাড়ির অদূরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

সেরা শিরোনাম

Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget