এক্সপ্লোর

JU Student Protest: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা

দাবি পূরণ না হলে, লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবার রাতভর অবস্থানে বসল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। অরবিন্দ ভবনের সামনে গতকাল বিকেল থেকে অবস্থানে বসেন আর্টস, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়য়ারা। ছাত্রদের দাবি, হয় ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হোক। নয়তো, নির্বাচন কবে হবে এনিয়ে সরকার-বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের ত্রিপাক্ষিক বৈঠক হোক। দাবি পূরণ না হলে, লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। আগেও একাধিকবার বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে পড়ুয়ারা। দাবি দাওয়া জানিয়ে, স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু মেলেনি সমাধানসূত্র। এরপরই গতকাল বিকেল থেকে আজ সকাল... লাগাতার অবস্থান আন্দোলনের ডাক দিয়েছে পড়ুয়ারা। 

এর আগেও একই দাবিতে দফায় দফায় বিক্ষোভ ছড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন আগেই ছাত্র সংসদ নির্বাচনের (Student Election) দাবিতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, দ্রুত করাতে হবে ছাত্র সংসদ নির্বাচন। পাশাপাশি তাঁদের প্রশ্ন, সবাই যখন ভোট চাইছেন, তাহলে কোন অদৃশ্য কারণে নির্বাচন হচ্ছে না।

ছাত্রদের কী দাবি ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াদের দাবি, তিন বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় জানিয়েছে, তারা নির্বাচনের পক্ষে। প্রকাশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেছেন, তিনি নির্বাচন চান। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তো দীর্ঘদিন ধরে ভোটের দাবি রাখছেনই, তাহলে ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান তাঁরা।

বিক্ষোভ মিছিল করে গিয়ে ইসি-র কাছে ঠিক কোন কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না, সেটাই তাঁরা জানতে চাইবেন বলেই দাবি জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি তাঁদের দাবি, নির্দিষ্ট কোনও উত্তর না পেলে তীব্রতা বাড়বে তাঁদের আন্দোলনের। বড়সড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার পরই তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও অবিলম্বে ছাত্র সংসদ ভোটের পক্ষে দাবি জানিয়েছে।

ক্রমাগত চলছে বিক্ষোভ

ছাত্র সংসদের নির্বাচনের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই চলছে বিক্ষোভ-আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) উপস্থিতিতে তীব্র বিক্ষোভ দেখিয়ে নির্বাচনের দাবি জানিয়েছিল পড়ুয়ারা। যাতে ছাত্রছাত্রীদের দাবিপূরণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়, সে বিষয়েও পরামর্শ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানান রাজ্যপাল। 

সেরা শিরোনাম

Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget