এক্সপ্লোর

Nabadwip Chaos: মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ; নবদ্বীপে ধুন্ধুমার

Nadia News: বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার নবদ্বীপ মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাহিরচড়া গ্রামে দুদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্টের শেষে উচ্চস্বরে মাইক বাজিয়ে উদযাপন শুরু করেন জয়ীরা। গ্রামবাসীদের একাংশ মাইক বন্ধ করতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রিকেট টুর্নামেন্টে জয়ী যুবকরা। দু'পক্ষের সংঘর্ষ বেধে যায়। বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক। মারমুখী ক্ষিপ্ত জনতার আক্রমণে আক্রান্ত পুলিশও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সোমবার সন্ধেয় নবদ্বীপ ব্লকের বাহির চরা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। তাতেই পুলিশের একটি গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহির চড়া উত্তরপাড়া এলাকায় গত দুদিন ধরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। স্থানীয়দের অভিযোগ, স্যাঙ্গালে পাড়া চ্যাম্পিয়ন হওয়ায় তারা রীতিমতো মাইক বাজিয়ে গ্রাম জুড়ে আনন্দ করছিল। সেই সময় কিছু গ্রামবাসী গরমের জন্য তাঁদের মাইক বন্ধের আবেদন জানান, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে একদল যুবক। সেই সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাতেই আহত হয় কয়েকজন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। অভিযোগ ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ কর্মীদের উপর আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। 

এদিকে ১৪ নং জাতীয় সড়কে সিউড়ির নতুনপল্লী মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ ওঠাতে পুলিশের লাঠি চার্জ করে। মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে রাস্তা পরাপারেরর সময় নতুনপল্লি মোড়ে ট্রলারের ধাক্কার আহত হন এক দম্পতি। স্থানীয়রা ভাঙচুর চালায় ট্রলারটিতে। আহতদের  সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নতুনপল্লি মোড়ে যান নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অবরোধ ওঠাতে লাঠি চার্জ করে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।.

সেরা শিরোনাম

BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget