এক্সপ্লোর

Nabanna Abhijan Chaos: নবান্ন অভিযানে ধুন্ধুমার; বিজেপি নেতাদের তলব পুলিশের, পাঠানো হল নোটিস

Kolkata News: RG কর-কাণ্ডের বর্ষপূর্তিতে, অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানে পুলিশকে হুমকি, কু-কথা বলার অভিযোগ উঠেছে।

কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমারের ঘটনায় বিজেপি নেতাদের তলব করল পুলিশ। অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংহদের নোটিস দেওয়া হয়েছে। ১৭ অগাস্ট নিউ মার্কেট থানায় ময়নার বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্ষপূর্তির দিনে, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁর মা-বাবা। সেই কর্মসূচি ঘিরে, উত্তপ্ত হয়ে ওঠে নবান্ন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের পার্কস্ট্রিট। অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানে পুলিশকে হুমকি, কু-কথা বলার অভিযোগ উঠেছে। এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করল পুলিশ। ১৭ অগাস্ট, রবিবার ময়নার বিধায়ককে নিউ মার্কেট থানায় হাজিরা দিতে বলা হয়েছে। একই ঘটনায় ২ বিজেপি নেতা সজল ঘোষ ও অর্জুন সিংকেও তলব করেছে পুলিশ। ৯ অগাস্ট নবান্ন অভিযানে ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এর আগে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করে পুলিশ। গতকাল নিউ মার্কেট থানায় তলব করে নোটিস পাঠানো হয় ময়নার বিজেপি বিধায়ককে। 

আগেই বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭টি FIR দায়ের দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬টিই দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। অপর FIRটি দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আদালতের নির্দেশ অমান্য করে শান্তিভঙ্গ, পুলিশকে হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে পুলিশকে মারধরের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লালবাজার। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে যাওয়া এক পুলিশ কর্মীর মাথায় লাথি মারা হচ্ছে। পরে ওই পুলিশকর্মীকে আহত অবস্থায় নিয়ে যাওয়ারও ভিডিও রয়েছে। অশোক দিন্দার পাশাপাশি FIR-এ নাম রয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতা কৌস্তভ বাগচীরও।

শনিবার বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানে অংশ নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা ডোরিনা ক্রসিং হয়ে জওহরলাল নেহরু রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে, তাঁদের আটকায় পুলিশ। এরপর জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে আরেক প্রস্থ ধুন্ধুমার বাধে।বব্য়ারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। ব্য়াপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এরপর দীর্ঘক্ষণ রাস্তার ধারে বসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এই ঘটনায় ১০০-রও বেশি বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget