এক্সপ্লোর

Nadia News: ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার ১, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি

হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি।

নদিয়া: পুরভোটের আগে নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি হাড়োয়া খাল এলাকা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম আবিদ রহমান। তার বাড়ি বারাসতের শাসন এলাকায়। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে খবর আসে, হাড়োয়া খালপাড় এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে সেখানে হানা দিয়ে আবিদ রহমান নামে একজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার জন্য এসেছিল হাড়োয়া খালপাড় এলাকায়। ধৃতের বাড়ি বারাসত শাসন এলাকায়। ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল এবং কাকে বিক্রি করার জন্য এসেছিল, তা জানার চেষ্টা শুরু করেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে আর কেউ আছে কিনা, সেটাও জানার চেষ্টা চালায় পুলিশ।

এর আগেও বাস থেকে মিলেছিল আগ্নেয়াস্ত্র (Arms Rescued)। পূর্ব বর্ধমানের কালনার (Kalna) ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। কালনার নাদন ঘাটের হেমায়েতপুর মোড়ে বাস থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাদন ঘাট থানার পুলিশ আচমকাই হানা দেয় ওই বাসে।

গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। সেই তথ্যের ভিত্তিতেই নাদন ঘাট থানার পুলিশ আচমকাই এদিন হানা দেয় হেমায়েতপুর মোড়ের ওই বাসে। সেখান থেকে উদ্ধার হয়েছে ৩টি রাইফেল ও ২টি পাইপ গান। এছাড়া উদ্ধার হয়েছে নগদ বেশ কিছু টাকা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু'জনকে।

শিকারপুর থেকে বর্ধমানগামী ওই বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম কুতুবুদ্দিন মণ্ডল ও মনসুর মণ্ডল। এদের মধ্যে কুতুবুদ্দিন মণ্ডলের বাড়ি ডোমকলের শাহেজাদা গ্রামে। অপর জনের বাড়ি নাদন ঘাট থানার অন্তর্গত গোকর্ণ গ্রামে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget