এক্সপ্লোর

Nadia: পুরভোটের জল্পনার মধ্যেই রানাঘাটে নতুন প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস, কটাক্ষ বিজেপির

Ranaghat: নদিয়ার রানাঘাটে শনিবার প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রাণাঘাট পুরসভার চারটি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের শিলান্যাস করা হয়। প্রকল্পের উদ্বোধনকে চমকের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি।

সুজিত মণ্ডল, রানাঘাট: পুরভোটের দিনক্ষণ নিয়ে জল্পনার মধ্যে পুরসভার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এই ছবি দেখা গেল নদিয়ার রানাঘাট পুরসভায়। গতকাল তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তার মধ্যে রয়েছে গৃহহীনদের জন্য আবাস নীড়াশ্রয়, পার্ক ও বিপণন কেন্দ্র এবং চূর্ণী নদীর ধারে পর্যটন কেন্দ্র ‘বৈকালিক’। এর পাশাপাশি বিপণন কেন্দ্র স্বয়ংসিদ্ধা, কর্মতীর্থ প্রকল্পের শিলান্যাসও করেন তাঁরা।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় ভোট করানোর পক্ষে আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক তার আগে প্রকল্পের উদ্বোধনকে চমকের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির।

রানাঘাটে শনিবার প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রানাঘাট পুরসভার চারটি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের শিলান্যাস করা হয়। পুর নির্বাচনের আগে একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে কটাক্ষ করেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়কের দাবি, ‘পুরসভা নির্বাচনের আগে এটা চমক ছাড়া আর কিছুই নয়। তৃণমূল আসলে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। রানাঘাটের মানুষ বিষয়গুলি বোঝেন। এগুলির কাজ অনেকদিন ধরেই চলছিল, নতুন কিছু নয়। তাছাড়া ১১ মাসে এটা কোনওভাবেই সম্ভব হয় না। গত ১১ মাসে এদের উন্নয়ন হচ্ছে ফেসবুকের উন্নয়ন। আবার সেগুলিকে ফেসবুকে দেওয়ার জন্যই ঘটা করে উদ্বোধন হল।’

রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেন, ‘একটা কাজ করেছে, তার তো উদ্বোধন হয়। আমরা তো দেখছি কেন্দ্রীয় সরকারের কাজ না করেই উদ্বোধন হয়ে যাচ্ছে। সুতরাং বিরোধীরা কী বলল কিছু যায় আসে না। ভোটের আগে উদ্বোধন কোনও কৌশল নয়।’

রানাঘাট পুরসভায় ২০টি ওয়ার্ড। গত পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৬টি আসন পায়। কংগ্রেস দু’টি আসন এবং সিপিআইএম পায় দু’টি আসন। পরে সিপিআইএম ছেড়ে একজন এবং কংগ্রেসের দু’জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের ১৯টি আসন এবং সিপিআইএমের একটি আসন। ২০২০ সালে রানাঘাট পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখানে কবে ভোট হবে, সেটা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget