এক্সপ্লোর

Nadia: গয়েশপুরে বৈঠক চলাকালীন বিজেপি পার্টি অফিসে বিক্ষোভ, গাড়ি-বাইক ভাঙচুর

BJP: বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার। বিজেপি পার্টি অফিস ঘিরে বিক্ষোভ। পদ্ম শিবিরের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির গাড়ি ভাঙচুর। প্রতিবাদে থানায় বিক্ষোভ।

সুজিত মণ্ডল, গয়েশপুর: বকেরা পুরভোট নিয়ে বিজেপির প্রস্তুতি বৈঠকের মধ্যেই তুলকালাম। বিজেপি পার্টি অফিস ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ভাঙা হল বিজেপি নেতার গাড়ির কাচ। একাধিক বাইকেও ভাঙচুর চলে। প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পদ্ম শিবিরের কর্মী-সমর্থকদের। এই ছবি নদিয়ার গয়েশপুরের গোলবাজার এলাকার। গতকাল যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমসিম খেতে হল পুলিশকে।

আসন্ন পুরভোটকে কেন্দ্র করে গতকাল নদিয়ায় প্রস্তুতি বৈঠক করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রামপদ দাস। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শুরু হতেই পার্টি অফিসে ঘিরে তৃণমূলের পতাকা নিয়ে শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর চলে বিজেপি নেতার গাড়ি-সহ একাধিক বাইকে। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, পার্টি অফিস থেকে বের হতে পারেননি বিজেপি নেতা-কর্মীরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর আসরে নামে বিজেপি। কল্যাণী থানায় শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতির তরজা।  

কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অভিযোগ, ‘তৃণমূলের কাজ এটা। বিজেপিকে আটকানোর জন্য যতরকম পদ্ধতি নেওয়া যায় সবই নিচ্ছে।’ 

পাল্টা গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষের দাবি, ‘আমাদের দলের কর্মীরা খুন হয়েছেন। তার মধ্যেই বাইরে থেকে কয়েকজন এসে এক জায়গায় জমায়েত হয়েছেন। সেই কারণেই কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই জন্য বিক্ষোভ। নিজেরাই গাড়ি ভেঙে আমাদের দোষ দিচ্ছে।’ 

করোনা আবহে রাজ্যের চারটি কর্পোরেশনে ভোট পিছিয়ে গিয়েছে। বাকি যে পুরসভাগুলির মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে, সেখানেও ভোট হওয়ার কথা। তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে এই ভোট কবে হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাঁকেও মারধর করা হয়েছে, অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাঁকেও মারধর করা হয়েছে, অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: অনুপ্রবেশে 'জিরো টলারেন্স', সকাল থেকেই স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়
অনুপ্রবেশে 'জিরো টলারেন্স', সকাল থেকেই স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়
TMC Leader Arrested: কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা, গা-ঢাকা দিয়েছিলেন কলকাতার আনন্দপুরে
কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা, গা-ঢাকা দিয়েছিলেন কলকাতার আনন্দপুরে
Abhishek Banerjee: জনরোষে অভিষেক, ছোড়া হল ডিম-ঢিল-জুতো, ধৃত ৫ জনের মধ্যে ১ জনকে চিহ্নিত করেছে পুলিশ
জনরোষে অভিষেক, ছোড়া হল ডিম-ঢিল-জুতো, ধৃত ৫ জনের মধ্যে ১ জনকে চিহ্নিত করেছে পুলিশ

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget