এক্সপ্লোর

Nadia News: অঙ্গনওয়াড়ির খাবারে 'পোকা'? 'ওটা ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ', দাবি দিদিমণির

Anganwadi Food Quality: ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকাশিপাড়া থানার পুলিশ এসে দিদিমণিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।

সুজিত মন্ডল, নদিয়া: নিম্মমানের খাদ্য সামগ্রী ও খাবারে পোকার অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। এই ঘটনার পর ওই সেন্টারের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকদের একাংশ।                     

ঘটনাটি ঘটেছে শনিবার নাকাশিপাড়া ব্লকের বেথুয়াডহরি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপল্লি এলাকায়। ক্ষুব্ধ অভিভাবকরা ওই সেন্টারের দায়িত্বে থাকা আধিকারিককে ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকাশিপাড়া থানার পুলিশ এসে দিদিমণিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। যদিও অঙ্গনওয়াড়ির সেন্টারের দিদিমনির দাবি ওটা পোকা নয় খাবারে দেওয়া ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ। 

আরও পড়ুন, ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?

এদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক মহিলা সরকারি কর্মী। অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার, বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজে যান এক অঙ্গনওয়াড়ি কর্মী। সেই সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ!! শনিবার এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করে পরপর ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                                                                                                                      

পুলিশ সূত্রে খবর, অঙ্গনওয়াড়ি কর্মী ওই মহিলা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। যদিও পঞ্চায়েত ভোটের আগে এই ইস্যুতে অস্বস্তি তৈরি হয়েছে শাসক শিবিরে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, অঙ্গনওয়াড়ি কর্মীকে নিগ্রহের অভিযোগ সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

অন্যদিকে, হাসপাতালের শিশু বিভাগে খাবারে মরা কেঁচো ! সম্প্রতি জলপাইগুড়ি সদর হাসপাতালে এহেন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। খাবার খেয়ে অসুস্থ হয়েছিল অনেকে, এমনই অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার। ‘অস্বাস্থ্যকর’ খাবার নিয়ে হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। এদিকে এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। 

 ৯ মাসের অসুস্থ শিশুপুত্রকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপক রায়। হাসপাতালে শিশুর সঙ্গে ছিলেন মা। কিন্তু, অভিযোগ, হাসপাতালের দেওয়া রাতের খাবারে মেলে মরা কেঁচো। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় শিশুর পরিবার।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget