এক্সপ্লোর

Mamata on Dengue : দুয়ারে সরকারে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার হবে : মমতা

Dengue Issue : গতকাল কৃষ্ণনগরের সভা থেকে ডেঙ্গি-নিয়ন্ত্রণ নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রানাঘাট : রাজ্য ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। আজও উত্তরপাড়ায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে গতকাল কৃষ্ণনগরের সভা থেকে ডেঙ্গি-নিয়ন্ত্রণ নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ফের তাঁর বক্তব্য উঠে এল ডেঙ্গি-প্রসঙ্গ। তিনি জানালেন, দুয়ারে সরকারে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার হবে।" নদিয়ার রানাঘাটে প্রশাসনিক সভা থেকে এই বার্তা দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ঠান্ডা পড়লেই ডেঙ্গি কমে যাবে। আরও হয়তো কিছুদিন সময় লাগবে, সতর্ক থাকুন। নোংরা-আবর্জনা দেখলেই পরিষ্কার করতে হবে। পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা থেকে বিধায়ক-সাংসদ সবাই নজর রাখুন। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই ডেঙ্গি থেকে মুক্তি পাওয়া যাবে।

গতকালও কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি বলেছিলেন, "করোনার সময় সমস্যা হয়েছিল। এখন প্রায় কমে গিয়েছে কোভিড। ডেঙ্গি একটু একটু আছে। ওটা ডাউনট্রেন্ড। শীত পড়লে, ঠান্ডা বাড়লে ডেঙ্গি কমে যাবে। নানারকম জিন নিয়ে ডেঙ্গি আসে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন এবং বিধায়করা সতর্ক সজাগ থাকুন। এলাকা পরিষ্কার রাখুন। মশা বাড়তে দেবেন না। পুজোর পর কাঠ বাঁশ এখনও তোলা হয়নি। সেখানে মশা ঘর বাঁধে। দেখবেন যেন আবর্জনা না থাকে। জমা জল যেন না থাকে। ঠাকুরকে জল দিলেও পাত্র পরিষ্কার করি না অনেকেই। ওটাও পরিষ্কার করতে হবে। না হলে মশা গিয়ে ওখানে বাসা বাঁধবে।''

ডেঙ্গির দুই প্রজাতির হানা-

প্রসঙ্গত, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে, কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে, দিন দুয়েক আগে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব। নজরদারি বাড়াতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। 

বেশ কয়েকটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, তিনি জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি দেখতে বলেছেন। সেই সঙ্গে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল।

পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের চিকিত্‍সার জন্য হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন ; রাজ্যে ডেঙ্গিতে মৃত আরও ১, এবার উত্তরপাড়ায়

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget