এক্সপ্লোর

Dengue : রাজ্যে ডেঙ্গিতে মৃত আরও ১, এবার উত্তরপাড়ায়

Uttarpara : উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের জ্বর হয়েছিল

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, উত্তরপাড়া : রাজ্যে আবারও ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু । এবার হুগলির উত্তরপাড়ায় (Uttarpara)। মৃতের নাম স্বপন ঘোষ (৫৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া পুরসভার (Uttarpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের জ্বর হয়েছিল । স্থানীয় চিকিৎসককে দেখান তিনি। জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখান থেকে ৭ তারিখে কলকাতার সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়। আইসিইউ থেকে ভেন্টিলেশনে চলে যান ওই ব্যক্তি। এরপর গতকাল সন্ধেয় মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস বলেন, উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মাখলায় কিছু ছিল। ১৩ নম্বরে ছিল না। একটা মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীরা যখন বাড়িতে যাচ্ছে তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে। নাহলে ডেঙ্গি রোখা যাবে না।

একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি-

প্রসঙ্গত, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে, কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে, দিন দুয়েক আগে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব। নজরদারি বাড়াতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। 

বেশ কয়েকটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, তিনি জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি দেখতে বলেছেন। সেই সঙ্গে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল।

পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের চিকিত্‍সার জন্য হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

এদিকে ডেঙ্গির মোকাবিলায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ গতকালই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ; শীত পড়লে ডেঙ্গি কমে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget