এক্সপ্লোর

Nadia: হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

BJP: হরিণঘাটায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি বিজেপির। হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের।

সুদীপ্ত আচার্য, হরিণঘাটা: নদিয়ার (Nadia) কল্যাণী (Kalyani) থেকে বাড়ি ফেরার সময় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP  MP Jagannath Sarkar) উপর ‘হামলা’। হরিণঘাটায় (Haringhata) বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা। বিজেপি সাংসদের গাড়ির পিছনে বোমা পড়ার দাবি।

হরিণঘাটা থানায় রানাঘাটের বিজেপি সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সাংসদের। হামলার অভিযোগে ৩৪ নম্বর জাতীয় (National Highway 34) সড়ক অবরোধ বিজেপির।

‘আগেও হামলা চালানো হয়েছে। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য বলা হচ্ছিল। না মানায় হামলা’, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (BJP West Bengal President Sukanta Majumdar)। মিথ্যে অভিযোগ, শুধুই প্রচারে আসার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূলের।

সূত্রের খবর, আজ রাত সোয়া আটটা নাগাদ কল্যাণী থেকে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ, হরিণঘাটায় শিমূলতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়ির পিছনে বোমা পড়ায় অল্পের জন্য রক্ষা পান সাংসদ। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনার পরেই হরিণঘাটা থানায় যান সাংসদ। সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। 

হামলার সঙ্গে যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রত্না ঘোষ করের দাবি, ‘ওদের কথা শুনে হাসি পাচ্ছে। সব মিথ্যে অভিযোগ। খবরে আসার জন্য এই সব বলা হচ্ছে। হরিণঘাটা দুষ্কৃতীমুক্ত এলাকা।’

সম্প্রতি খুন হয়েছেন দুই নবনির্বাচিত কাউন্সিলর। গত রবিবার সন্ধেবেলা খুন হন উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন এক ব্যক্তি। 

একই দিনে খুন হন পুরুলিয়ার ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পুরুলিয়া শহরে দলের বৈঠক সেরে ঝালদায় ফেরেন তপন কান্দু। স্থানীয় সূত্রের দাবি, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, তখনই বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত ঘোষণা করা হয় তাঁকে। 

এবার বিজেপি সাংসদের উপর হামলার অভিযোগ উঠল। ফলে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
West Bengal Government: তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
Mamata Banerjee: ২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’
২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget