এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় উদ্ধার ৩৩টি তাজা বোমা

এ দিন উদ্ধার হওয়া ৩৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বোমা উদ্ধার করে সেগুলি সীমানগর ফরেস্টে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। 

প্রদ্যোৎ, নদিয়া: একের পর এক জেলায় লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বেশ কয়েকদিন ধরেই। উদ্ধার হয়েছে বোমাও। এবার ফের নদিয়ায় উদ্ধার হল তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার প্রায় ৩৩টি তাজা বোমা উদ্ধার করা হয় নদিয়ার চাপড়ায়। এ দিন উদ্ধার হওয়া ৩৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বোমা উদ্ধার করে সেগুলি সীমানগর ফরেস্টে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তত্পরতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমানে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজ। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হয়েছে পুলিশি তৎপরতা। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। 

গ্রেফতার একাধিক দুষ্কৃতী। শনিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধুমাঠ অঞ্চল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বীজপুরেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ-এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

দেগঙ্গা থেকে ৪জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার রবীন্দ্রনগরে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন্তী থানার বটতলী গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে ক্যানিং থেকেও। কুলতলির সোনাটিকারি থেকে আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ক্যানিং-এর এসডিপিও জানিয়েছেন, আগামী ১০ দিন এই অভিযান চলবে। শনিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুরের নানারাই ও ভালুকা-সোনাপুর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের কাছ থেকে একটি করে আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।


পুলিশ সূত্রে খবর, যেহেতু কাছেই বিহার সীমানা, তাই দুষ্কৃতীদের বিহার-যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতেও ইংরেজবাজারের পাঁচ মাইল এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের অভিযান চলে পূর্ব বর্ধমানের মেমারিতে।

সেরা শিরোনাম

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget