এক্সপ্লোর

Nadia News: টেন্ডার-দুর্নীতি নিয়ে কৃষ্ণনগর পুরসভায় তুঙ্গে তরজা, টক্কর তৃণমূল-বিজেপির

Krishnanagar News:অভিযোগ মিথ্যা, এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি, পাল্টা দাবি কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধানের।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে টেন্ডার-দুর্নীতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। পুরপ্রধানের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ মিথ্যা, এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি, পাল্টা দাবি কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধানের। 

পুরসভায় নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ ঘিরে হইচই চলছে রাজ্যজুড়ে ঠিক এই সময়, নদিয়ার কৃষ্ণনগর পুরসভায়, টেন্ডার দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করল বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে তারা। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সন রীতা দাসের বিরুদ্ধে, ই-টেন্ডার না ডেকেই একটি সংস্থাকে সৌন্দর্যায়নের বরাত দেওয়ার অভিযোগ উঠেছিল। যা ঘিরে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। এই প্রেক্ষাপটেই সোমবার, কৃষ্ণনগরের পুরপ্রধানের কোতোয়ালি থানায় অভিযোগ জানান মামলাকারী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সম্প্রতি কৃষ্ণনগর শহরের বিভিন্ন এলাকায় সৌন্দর্যায়নের কাজ হয়েছে। কোথাও বসেছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতো মনীষীদের মূর্তি। কোথাও আবার বসেছে বিভিন্ন ধরনের ভাস্কর্য। 

কী অভিযোগ:
বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, কোনও টেন্ডার না ডেকেই, কল্য়াণীর একটি সংস্থাকে কৃষ্ণনগরের ৪০টি জায়গার সৌন্দর্যায়নের বরাত দেওয়া হয়। বেআইনিভাবে ৫ কোটি টাকার কাজের বরাত দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা তরুণজ্য়োতি তিওয়ারি। গত ১৯ মে টেন্ডার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। পাশাপাশি, ৭ দিনের মধ্যে বেআইনিভাবে বরাত পাওয়া সংস্থার বিজ্ঞাপন, ব্যানার, হোর্ডিং খুলে ফেলারও নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি বলেন, 'পুলিশ তদন্ত না করলে হাইকোর্ট রয়েছে।' আইনের ধারাগুলোও বিশদে বলেন তিনি। 

পাল্টা দাবি:
কৃষ্ণনগর পুরসভার (Krishnanagar municipality) চেয়ারপার্সন রীতা দাস বলেন, 'কোর্টের নিয়ম মেনে ই টেন্ডার ডাকা হয়েছে। কোর্ট তো অবমাননা করব না। উনি যেটা করছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য়। আমরা জানি ওঁর ক্য়ারাক্টার। এই ব্য়াপারে আমি ১ কোটি টাকার মামলা করেছি। মানহানির কেস।' 

রাজনৈতিক তরজার আবহেই এই মামলার জল কোন দিকে গড়ায়, তার উপর নজর রাজনৈতিক মহলের। পাশাপাশি কৃষ্ণনগর পুর এলাকার সৌন্দর্যায়নের কাজ কোথায় দাঁড়ায়, তা নিয়েও উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget