এক্সপ্লোর

Death of Footballer: খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের হয়ে, মাঠেই মৃত্যু ফুটবলার দেবজ্যোতি ঘোষের

Kolkata Football: ফুটবল মাঠে ফের মৃত্যু। নদিয়ার ধুবুলিয়ায় স্থানীয় ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু রেলওয়ে এফসি-র দেবজ্যোতি ঘোষের। আগামী মরসুমে তাঁর খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের হয়ে।

সৌমিত্র রায়, কলকাতা: সঞ্জীব দত্ত (Sanjib Dutta), ক্রিশ্চিয়ানো জুনিয়রের (Cristiano Júnior) পর এবার রেলওয়ে এফসি-র (Railway FC) দেবজ্যোতি ঘোষ (Debojyoti Ghosh)। ফুটবল মাঠে ফের মৃত্যু। নদিয়ার (Nadia) ধুবুলিয়ায় (Dhubulia) স্থানীয় ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় দেবজ্যোতির। অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আর সংজ্ঞা ফেরেনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান।

গত মরসুমে কলকাতা লিগে রেলওয়ে এফসি-র হয়ে খেলেছিলেন দেবজ্যোতি। আগামী মরসুমে তাঁর খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Club) হয়ে। কিন্তু বড় দলে খেলার স্বপ্নপূরণ হওয়ার আগেই তাঁর মৃত্যু হল। এই ঘটনায় মদয়ানে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে একটি প্রতিযোগিতায় খেলতে নামেন দেবজ্যোতি। খেলার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ফুটবলারকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।

১৯৯৩ সালে কান্নুর সন্তোষ ট্রফি চলাকালীন মৃত্যু হয় রেল দলের সঞ্জীব দত্তর। হাওড়ার শিবপুরের ছেলে সঞ্জীব অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বল দখল করতে গিয়ে শূন্যে লাফিয়ে উঠে বিপক্ষের এক ফুটবলারের কনুইয়ের ধাক্কায় আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁর চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়ে যায়। মাঠে চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না। এমনকী, মাঠে অ্যাম্বুল্যান্সও ছিল না। বাইরে থেকে অ্যাম্বুল্যান্স আনতে অনেক দেরি হয়। ফলে বাংলার এই ফুটবলারের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

২০০৪ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মৃত্যু হয় ডেম্পোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো জুনিয়রের। ম্যাচের শেষদিকে দ্বিতীয় গোল করতে গিয়ে মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাটিতে পড়ে যান জুনিয়র। বল জালে জড়িয়ে গেলেও, তাঁর জ্ঞান আর ফেরেনি। সেবারও মাঠে চিকিৎসক ছিলেন না। 

ফের ফুটবল মাঠে প্রাণ হারালেন আরও একজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget