এক্সপ্লোর

Nadia Extortion News : বস্ত্র ব্যবসায়ী তোলা না দেওয়ায় চলল গুলি, দুষ্কৃতীদের হাতে প্রহৃত স্ত্রী, এলাকায় আতঙ্ক

Nadia News : বেগতিক বুঝে প্রাণভয়ে পালিয়ে যান ব্যবসায়ী।  অভিযোগ, স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করা হয়।

সুজিত মণ্ডল, নদিয়া : নদিয়ার ( Nadia ) শান্তিপুরে ( Shantipur ) গভীর রাতে চলল গুলি। দু’ দফায় বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা তোলা আদায়, তৃতীয়বার আরও ১০ হাজার টাকা তোলা দাবি, দিতে অস্বীকার করায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে।

শুক্রবার রাতের ঘটনা। রাত ২টো নাগাদ শান্তিপুরের চৌধুরী বের লেনে এই ঘটনা ঘটে। কাপড়ের ব্যবসায়ী কেনারাম রক্ষিতের অভিযোগ, ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী তার কাছে ১০ হাজার টাকা তোলা চায়। এর আগেও ভয় দেখিয়ে পাঁচ হাজার করে দু’বার তোলা আদায় করেছে। নতুন করে তোলা চাইতে গেলে ব্যবসায়ী দিতে অস্বীকার করেন। সেই কারণে শুক্রবার গভীর রাতে জনা সাতেকের দুষ্কৃতীদল ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ইট দিয়ে জানালার কাচ ভাঙচুর করে। বাধা দিতে গেলে ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে। বেগতিক বুঝে প্রাণভয়ে পালিয়ে যান ব্যবসায়ী।  অভিযোগ, স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করা হয়।

ব্যবসায়ীর অভিযোগ, তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয়।  চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পালানোর সময় রাস্তায় দু’রাউন্ড গুলি করে বলে অভিযোগ। রাতে খবর পেয়ে ব্যবসায়ীর বাড়িতে শান্তিপুর থানার পুলিশ যায়। সকালে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

পালানোর সময় দুর্বৃত্তরা ২০০টি শাড়ি ও ব্যবসায়ীর স্ত্রীর সোনার হার নিয়ে চম্পট দেয়। রাস্তা ফাঁকা করতে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।  ব্যবসায়ীর দাবি, ভয় পেয়ে এর আগে দু’-দু’বার তোলাবাজদের দাবি মিটিয়েছেন। এবার রাজি না হওয়ায় গুলি চালিয়েছে তারা। ঘটনার পর এলাকায় থমথমে ভাব। টাকা না পেয়ে যে এভাবে মরিয়া হয়ে উঠতে পারে তারা , ভাবেননি ব্যবসায়ী। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আতঙ্কে ব্যবসায়ীর স্ত্রী শ্যামলী রক্ষিত। এখনও কাটিয়ে উঠতে পারছেন না ঘোর। সেই সঙ্গে রয়েছে সোনার গয়না হারানোর শোক।  

আরও পড়ুন : 

সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

 

 

সেরা শিরোনাম

West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget