এক্সপ্লোর

Nadia : ক্রমশ জনবসতির দিকে এগিয়ে আসছে, "সংঘাত" নয় স্থায়ীভাবে ভাগীরথীর পাড় বাঁধাইয়ের দাবি শান্তিপুরে

permanent embankment of Bhagirathi : শান্তিপুর পুরসভার একটি ওয়ার্ড ছাড়াও, শান্তিপুর ব্লকের গ্রামীণ একাধিক এলাকা সম্প্রতি একাধিকবার ভাঙনের কবলে পড়েছে। ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে বসতবাড়ি

সুজিত মণ্ডল, শান্তিপুর(নদিয়া) : কেন্দ্র ও রাজ্যের সংঘাত নয়। স্থায়ীভাবে ভাগীরথীর পাড় বাঁধাইয়ের দাবি নদিয়ার শান্তিপুরের বাসিন্দাদের।

ভাগীরথীর ভাঙনের সমস্যা শান্তিপুরের মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শান্তিপুর পুরসভার একটি ওয়ার্ড ছাড়াও, শান্তিপুর ব্লকের গ্রামীণ একাধিক এলাকা সম্প্রতি একাধিকবার ভাঙনের কবলে পড়েছে। ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে বসতবাড়ি। সঙ্গে বিঘার পর বিঘা কৃষিজমিও। ভাগীরথীর ভাঙনরোধে সেচ দফতর কিছু প্রাথমিক কাজ করলেও, তাতে সুরাহা হয়নি। অনেক জায়গায় নদী ক্রমশ ভেঙে জনবসতির দিকে এগিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন ভাগীরথীর পাড় সংলগ্ন বাসিন্দারা। ভাগীরথীর পাড় ভাঙনের কবলে শান্তিপুরের জলপ্রকল্পটিও।

ভাঙন রোধ ও স্থায়ীভাবে পাড় বাঁধাই নিয়ে গত ৯ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব পেশ করেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করেই ক্ষান্ত থাকেননি বিধায়ক, শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ভাঙন কবলিত এলাকায় নতুন করে পরিদর্শনে আসেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। বিধায়ক জানান, খুব শীঘ্রই ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে। সেই কারণে আগামী দু-একদিনের মধ্যেই সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা সরজমিনে খতিয়ে দেখবেন।

নতুন করে বিধায়ক ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে আসায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। তবে তাঁদের দাবি, আমরা কেন্দ্র বা রাজ্য বুঝি না। আমরা চাই, স্থায়ীভাবে নদীর পাড় বাঁধাই হোক।

অন্যদিকে নদিয়ার প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধের বিষয়টিকে কেন্দ্রেরই বিষয় বলে সাফ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের কথার প্রেক্ষিতে বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, গঙ্গা ভাঙন ও গঙ্গার যে কোনও বিষয়ে রাজ্য সরকারের একটা মার্জিন মানি রয়েছে। মার্জিন মানি দিতে পারছেন না বলে এই রকম কথাবার্তা বলছেন। প্রোজেক্ট তৈরি করে সেন্ট্রালে পাঠানোর দায়িত্ব তাঁর। তিনি দায়িত্ব পালন করছেন না। জনগণকে বিপদে ফেলছেন। আর বিভ্রান্ত করছেন, এটা সম্পূর্ণ অনৈতিক। তিনি যদি সত্যি সত্যি মনে করেন 100% এই কাজটা কেন্দ্রের, তাহলে উনি লিখিত আকারে জানাক। আমি তার ব্যবস্থা করে দেব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget