এক্সপ্লোর

Nadia News: অনুপ্রবেশকারীদের এপারে আসতে সাহায্য করছিল কে ? অবশেষে পর্দাফাঁস, গ্রেফতার এক মহিলা-সহ ৪ বাংলাদেশি

Bangladeshi Arrested: আজ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, শেষ রক্ষা হল না

সুজিত মণ্ডল, নদিয়া: আজ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগেই পর্দাফাঁস। চার বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। চার বাংলাদেশির মধ্যে একজন মহিলাও আছে।

চার বাংলাদেশী-সহ একজন ভারতীয় দালালকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, কয়েকমাস আগে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। আজ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, এমনটাই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। অবৈধভাবে দালালের মারফত তারা বাংলাদেশের ফেরত যেতে চেয়েছিল বলে জানা যায় এবং সে কথা স্বীকারও করেছেন ওই ভারতীয় দালাল। ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে রাণাঘাট মহকুমা আদালতে পেশ করে হাঁসখালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃত চার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের  নাম জসিম উদ্দিন, বাহারুল শেখ, কুদ্দুস সরদার ও অকলিমা সরদার। ধৃত ভারতীয় দালালের নাম রাজীব বিশ্বাস। বাড়ি হাঁসখালি থানার বগুলা এলাকায়। 

অনুপ্রবেশ নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফর অনেক ভিতরকার কাজ। এতে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।' তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনও জঙ্গি ধরা পড়ত না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য।' আর এবার অনুপ্রবেশের জন্য় কে দায়ী মোদি সরকার, না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ের মধ্য়েই নতুন তত্ত্ব শোনা গেল কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।

আরও পড়ুন, অভয়ার জন্মদিনে আরও দৃঢ় জুনিয়র চিকিৎসকরা, 'পুলিশি তলবে প্রতিবাদ আটকানো যাবে না...' !

তৃণমূল সাংসদ   কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন,'চার্জে কে? নর্থ-ইস্টের মন্ত্রী কে? সুকান্ত। সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে।  মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে BSF-কে দিয়ে ছাড়িয়ে উনি করাচ্ছেন এগুলো।সমস্ত জঙ্গিদের। জঙ্গি আনছে ওরা।জিতলই তো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য। ও জিতলই তো তাই।' পাল্টা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেছিলেন, 'পাগলে কী না বলে ছাগলে কী না খায়... অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। ভোটে জিতেছি আগে তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget