এক্সপ্লোর

Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহাজাতি সদনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি।

কলকাতা: অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান? হাতে আর বেশি সময় নেই। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এখনও যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা পোর্টালে নতুন আবেদন করতে পারবেন, এমনই ঘোষণা মঙ্গলবার মহাজাতি সদন থেকে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত, অনলাইনে আবেদন করা যাচ্ছে সরকারি Annapurna Yojana Portal-এর মাধ্যমে। সরকারি তথ্য অনুযায়ী, আবেদন করা যায় socialregistry.wb.gov.in পোর্টালে। 

এদিন মহাজাতি সদনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। আগের সরকার সরকারি টাকা নয়ছয় করেছে। নতুন সরকার আসার পর আমরা ফর্ম দিয়েছিলাম। ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে।'

মুখ্যমন্ত্রীর কথায়, 'আগের সরকারের আমলে মৃত ব্যক্তিরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিল। সরকারি টাকা এভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।' 


অন্নপূর্ণা যোজনা পোর্টালে আবেদন করতে কী কী লাগবে?

সরকারি স্কিম পেজে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ নথি/তথ্য বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে—

১. ভোটার কার্ড বা EPIC
আবেদনকারীর ভোটার পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে।

২. আধার কার্ড
আবেদনকারীর Aadhaar-এর তথ্য দিতে হবে। DBT-এর মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. সক্রিয় মোবাইল নম্বর
আবেদনকারীর একটি Active Mobile Number দিতে হবে।

এর পাশাপাশি অনলাইন ফর্মে পরিবার সম্পর্কিত বিস্তৃত তথ্যও চাওয়া হয়। ১২ পাতার বাংলা ফর্মে পরিবারের সদস্যদের নাম, জন্মতারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার-সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ভোটার কার্ডের তথ্য, বিধানসভা কেন্দ্র ও Part Number-সহ একাধিক তথ্য চাওয়া হয়েছে।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

প্রথম ধাপ:
সরকারি Annapurna Yojana Portal-এ যান—socialregistry.wb.gov.in। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্কিম পেজেও এই পোর্টালটির উল্লেখ রয়েছে।

দ্বিতীয় ধাপ:
পোর্টালে গিয়ে অন্নপূর্ণা যোজনার Online Application/Registration সংক্রান্ত অপশন নির্বাচন করতে হবে।

তৃতীয় ধাপ:
আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আধার, ভোটার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

চতুর্থ ধাপ:
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা DBT-এর মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে।

পঞ্চম ধাপ:
ফর্মের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে Submit করতে হবে। Submit করার পরে পাওয়া Application ID/Temporary Application ID নিরাপদে রেখে দিন। পরবর্তী সময়ে আবেদন সংক্রান্ত সমস্যা বা স্ট্যাটাস যাচাইয়ের ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে।

অন্নপূর্ণা যোজনার নামে বিভিন্ন ভুয়ো লিঙ্ক ও ওয়েবসাইট ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাই Aadhaar, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই সরকারি পোর্টাল ব্যবহার করুন। অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা OTP দেবেন না।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Advertisement

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget