এক্সপ্লোর

Viral News: চোখের পলকে ১৯৫টি দেশের নাম গড়গড় করে বলে চলছে, রেকর্ড গড়ল ৭ বছরের খুদে

India Records: নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাঃ কৃষ্ণপদ বৈরাগীর ৭ বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে

সুজিত মণ্ডল, নদিয়া: বয়স মাত্র ৭ বছর। এই বয়সেই পৃথিবীর মোট ১৯৫টি দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের নাম একনাগাড়ে বলে চলে এই খুদে।           

নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাঃ কৃষ্ণপদ বৈরাগীর ৭ বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়েছে সে।

শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি। বাবা কৃষ্ণপদবাবু হোমিওপ্যাথিক হেলথ অফিসার। মা ডাঃ স্বপ্না সরকার পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দু'বছর বয়স থেকেই।                                                                                             

গতবছর অগস্ট মাস নাগাদ বাবা-মায়ের সঙ্গে চেন্নাইতে অবস্থিত তামিলনাড়ুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে একটি এক্সিবিশনে গিয়েছিল সে। সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে থাকা জাতীয় পতাকা দেখে বেশ কয়েকটি ভুল ধরে প্রকৃতি। খুদে কন্যার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা। এরপর এখান থেকে প্রকৃতিকে তার বিস্ময়কর ক্ষমতার জন্য সম্মানিত করা হয়।

আরও পড়ুন, 'শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলছে সরকার', NEET-PG স্থগিত নিয়ে অসন্তোষ চিকিৎসক মহলের

প্রকৃতির বাবা মায়ের কথায়, প্রতিটি দেশের জাতীয় পতাকা দেখে সেগুলি দ্রুত চিহ্নিতকরণ করতে পারত সে। ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলি সেকেন্ডের মধ্যে প্রতিটি দেশের নাম উচ্চারণ করার প্রকৃতির ভিডিওটি প্রায় এক মাস আগে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠান তাঁরা। তিন চারেক আগেই মিলেছে দ্রুততম শিশু হিসেবে জাতীয় পতাকার চিহ্নিত করার রেকর্ডের স্বীকৃতি। আগামীতে প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget