এক্সপ্লোর

Nadia News: 'গন্ধ' পেতেই সন্দেহ, মাথার খুলি-সহ পচা গলা দেহ উদ্ধার নদিয়ায়

Nadia Crime: মাথার খুলি সহ পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

সুজিত মণ্ডল,নদিয়া: মাথার খুলি সহ পচা গলা মৃতদেহ (Dead body) উদ্ধারে চাঞ্চল্য। নদিয়ার (Nadia) কল্যাণী থানার দু'নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির জঙ্গল থেকে গতকাল রাতে পচা গলা দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ (Kalyani Police Station)। স্থানীয় সূত্র জানা যাচ্ছে, গতকাল এলাকার কয়েকজন পচা গন্ধ পায়। এরপরই মাথার একটি খুলি দেখতে পায়। তারপর পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মাথার খুলি এবং দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসেও এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল হাওড়া জেলায়। বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা এবং মেয়ের পচা, গলা মৃতদেহ। হাওড়ার (Howrah) পোদরার সরকার পাড়র এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা এবং মেয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র(৭২)  স্ত্রী সোমা মিত্র(৬৫) এবং অবিবাহিত মেয়ে অমৃতা মিত্রকে(৩৬) নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। তাঁরা প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। জানা যাচ্ছে, বিমলেন্দু বাবু নিজে কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর স্ত্রী এবং মেয়ে তাঁকে দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে নিয়ে যেতেন। কিন্তু গত ২৬ এপ্রিল মারা যান বিমলেন্দু মিত্র নামে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যেদিন গৃহকর্তার মৃত্যু হয়, সেইদিনই শেষবারের মতো তাঁর স্ত্রী এবং মেয়েকে দেখেছিলেন তাঁরা। গত তিনদিন ধরে বাড়ির সমস্ত দরজা ও জানালা বন্ধ ছিল।  বিকেল থেকে মিত্র বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। প্রতিবেশীরা জানান, ঘরের পাইপ বেয়ে রক্ত-রস চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখনই তাঁদের সন্দেহ হয়। প্রতিবেশীরাই খবর দেন নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন, আগামীকাল শুভেন্দুর গড়ে অভিষেক, বিরোধী দলনেতার সভাতেও অনুমতি আদালতের

পুলিশ আসতে তাঁরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরে ঢুকে তাঁরা দেখতে পান একটি ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন বিমলেন্দু মিত্রর স্ত্রী সোমা মিত্র। তাঁর পাশে পড়ে ছিল স্বামীর ডেথ সার্টিফিকেট। পাশের একটি ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁদের মেয়ে অমৃতা মিত্রের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহকর্তার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা এবং মেয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি তাঁরা গোটা ঘটনার তদন্ত নামে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget