এক্সপ্লোর

Nadia News: রাস্তা মেরামতের দাবি, রানাঘাটে অবরোধ গ্রামবাসীদের

Road Blockade: মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল স্বাধীনতা দিবসে সকাল ১১টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ।

সুজিত মণ্ডল, রানাঘাট: রাস্তা মেরামতের দাবিতে ২৪ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। নদিয়ার (Nadia) রানাঘাট ২ নম্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাগানপাড়ার ঘটনা।                          

রাস্তা মেরামতের দাবি: গ্রামবাসীদের অভিযোগ, মাঝেরগ্রাম থেকে বালিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বেহাল। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল স্বাধীনতা দিবসে সকাল ১১টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ। প্রশাসনের তরফে এখনও কারও দেখা মেলেনি। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের সাফাই, সদ্য নির্বাচিত হয়েছি। এটা জেলা পরিষদের রাস্তা, এ নিয়ে প্রধানকে জানাব। পঞ্চায়েত সদস্য কৃষ্ণা বিশ্বাস ঘোষ বলেন, "আমিও এই গ্রামেরই বাসিন্দা। আমি সদ্য নির্বাচিত হয়েছি। অসুবিধায় আমাদেরকেও পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়ে আমি জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানাবো। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।''                     

সেতু মেরামতে বন্ধ রাস্তা: এদিকে ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। জানাল পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রশাসন। মেদিনীপুর ও খড়্গপুর শহরের অন্যতম সংযোগস্থল তথা ৬০ নং জাতীয় সড়কের উপর এই সেতু। একমাত্র আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ই অগাস্ট রাত ১১ টা থেকে ২১ অগাস্ট রাত ১১ট পর্যন্ত বন্ধ থাকবে সেতু। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, শুধু অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি গাড়ির ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। পাশাপাশি বেশ সেতুর বিভিন্ন প্রান্তে ডাইভারসান পয়েন্ট করা হয়েছে। যেখানে ২৪*৭ পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই ঘটনা নিতে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বিজেপির দাবি, সেতু সমস্যার স্থায়ী সমাধান না করে এভাবে দুর্ভোগে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে, তৃণমূলের দাবি সেতুটি জাতীয় সড়কের উপর, তাই কেন্দ্রের এটি করার কথা থাকলেও তারা সেভাবে দ্রুত এগিয়ে না আসাতেই এই দুর্ভোগ।                    

আরও পড়ুন: Purulia News: চাষের জমিতে কাজ করতে গিয়ে বিপত্তি, বজ্রপাতে আহত এক

সেরা শিরোনাম

TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী

ভিডিও

Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
NCPI - BJP | কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়
Madan Mitra News |
Delhi Protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভ, উত্তেজনা
Amit Shah:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget