এক্সপ্লোর

Nadia News: মৃত্যুর আগেই মামাকে কবর দেওয়ার তোড়জোড় ভাগ্নের, রান্নাঘরে খোঁড়া হল গর্ত!

Nadia Death Allegation: অভিযোগ, মামার মৃত্যুর আগেই রান্নাঘরে গর্ত খুঁড়ে রেখেছিলেন ভাগ্নে। সেই ঘটনার কথা আঁচ করতে পেরেই এগিয়ে আসেন প্রতিবেশিরাই। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সুজিত মণ্ডল, নদিয়া: মৃত্যুর আগেই শয্যা প্রস্তুত! কেবল প্রাণটি যাওয়ার অপেক্ষা। শব্দগুলি মর্মান্তিক হলেও এমনই ঘটনা ঘটেছে নদিয়ায় (Nadia)। অভিযোগ, মামার মৃত্যুর আগেই রান্নাঘরে গর্ত খুঁড়ে রেখেছিলেন ভাগ্নে। সেই ঘটনার কথা আঁচ করতে পেরেই এগিয়ে আসেন প্রতিবেশিরাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

কী ঘটেছে? 

নদিয়ার রাণাঘাট থানার কুপার্স পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার রাতে ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মামাকে। ঘরের সামনের রান্না ঘরের মধ্যেই দেখা যায় মাটি খুঁড়ে গর্ত করে রাখা হয়েছে। বুধবার রাতেই গাংনাপুর থেকে ভাগ্নেকে গ্রেফতার করে রাণাঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ভাগ্নের নাম বিপুল মণ্ডল (৩৫), মৃত মামার নাম মন্টু শিকদার (৫৫)।

আরও পড়ুন, শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’

স্থানীয় সূত্রে কী জানা গিয়েছে? 

ভাগ্নে বিপুল মণ্ডলের সঙ্গেই মামা মন্টু শিকদার বসবাস করত। মৃত মন্টু শিকদারের স্ত্রী চলে যাওয়ার পরে ভাগ্নের সঙ্গেই থাকতেন তিনি। অভিযোগ, গত কয়েকদিন ধরে মন্টুকে এলাকায় দেখা যাচ্ছিল না। এর পরেই আত্মীয় ও প্রতিবেশীদের সন্দেহ হয়। গতকালই খোঁজখবর শুরু করে আত্মীয় ও প্রতিবেশীরা। তখনই ভাগ্নের কথায় অসঙ্গতি ধরা পড়ে। 

ভাগ্নের পলায়ন

অবস্থা বেগতিক বুঝে ভাগ্নে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বন্ধ ঘর থেকে মামাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কুপার্স ফাঁড়ির পুলিশ। নিয়ে যাওয়া হয় রাণাঘাট মহকুমা হাসপাতালে। সেখানেই মন্টু শিকদারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

স্থানীয় ও আত্মীয়দের দাবী, মামাকে কবর দিয়ে দেহ লোপাট করতেই মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। ভাগ্নের বিরুদ্ধে আত্মীয়দের প্রাথমিক অনুমান, মামার সম্পত্তি ও টাকা হাতানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা করেছিল ভাগ্নে। অভিযুক্ত ভাগ্নের নাবালিকা মেয়ের অভিযোগ, কিছুদিন আগে দুজন লোক এসে দাদুকে মিষ্টি খাওয়ায়। তারপর থেকেই দাদু অসুস্থ। দাদুকে খেতে দিতনা। বেঁধে রেখেছিল। বাবা রান্নাঘরে মাটি খুঁড়ে গর্ত করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাণাঘাট থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget