এক্সপ্লোর

Nadia News: কলেজ চত্বরে ছাত্রদের সঙ্গে হাতহাতি, মাথা ফাটল অধ্যাপকের

Shantipur College: শুক্রবার নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল।

সুজিত মণ্ডল, নদিয়া: এবার অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর কলেজে (Shantipur College) অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ, বচসা ছাত্র-ছাত্রীদের। বচসার জেরে ধস্তাধস্তি, অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ছাত্রীর শ্লীলতাহানি করেছেন অধ্যাপক, সেইজন্যই হাতাহাতি। 

মাথা ফাটল অধ্যাপকের: শুক্রবার নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল। তাঁর অভিযোগ, সম্প্রতি কলেজের বাউন্ডারি নির্মাণের কাজ চলছিল। তিনি ওই কাজে দেখাশোনা করতেন প্রায়শই। তাঁর কাছে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজনের পক্ষ থেকে মাঝেমধ্যেই হুমকি আসত তোলাবাজির টাকা চেয়ে। অভিযোগ, এমনকি বাড়িতে গিয়েও হুমকি পর্যন্ত দিয়ে আসা হয়েছে কাজের বরাত তাদের পাইয়ে দেওয়ার জন্য। এবিষয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ককে বিষয়টি জানান। অভিযোগ, কলেজে তিনি ঘরের মধ্যে বসেছিলেন, সেই সময় কয়কজন ছাত্র তাকে ডেকে এনে মারধর করে। 

শান্তিপুর কলেজের প্রিন্সিপাল শুচিস্মিতা সান্যাল জানান, "বিষয়টি গভর্নিং বডির সভাপতি এবং থানায় জানিয়েছি।'' গভর্নিং বডি সভাপতি তথা বিধায়ক ব্রজ গোস্বামী বলেন, ছাত্রদের সাথে শিক্ষকের কী নিয়ে সমস্যা তা জানেন না। তবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক যদি অধ্যাপক দোষী হয়ে থাকে তাহলে তিনি শাস্তি পাক। আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারা শাস্তি পাবে।''
এই ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election Result 2024: "উনি হিমালয়ের মতো, ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে,'' দিলীপের পাশে BJP বিধায়ক

সেরা শিরোনাম

West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget