এক্সপ্লোর

Nadia News: শুভেন্দুর সভা শেষ হতেই 'একই মঞ্চে' তৃণমূলের সভা

Nadia TMC BJP Rally: বিজেপির সভা করার ২৪ ঘন্টার মধ্যেই, একই মঞ্চে পাল্টা তৃণমূল কংগ্রেসের সভা করা নিয়ে বিজেপির সমালোচনা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপির সভা (BJP Rally) করার ২৪ ঘন্টার মধ্যেই, একই মঞ্চে পাল্টা তৃণমূল কংগ্রেসের সভা করা নিয়ে বিজেপির সমালোচনা। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার, নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপি রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে জনসভা করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ ৭ সেপ্টেম্বর বুধবার ওই একই মঞ্চে শুধুমাত্র ব্যানার পরিবর্তন করে, তৃণমূলের পাল্টা প্রতিবাদী জনসভা করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তৃণমূলের এই পাল্টা সভা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি।

বিজেপির রানাঘাট উত্তর-পূর্বের  বিধায়ক অসীম বিশ্বাস তৃণমূলের প্রতিবাদী জনসভা করা নিয়ে সমালোচনা করে বলেন, শুধুমাত্র রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রায় ১০ হাজার বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনটি জেলার লোক এখানে সমবেত হয়েছে। ব্যারাকপুর, বহরমপুর, কল্যাণী, হরিণঘাটা, গয়েশপুর, বাগদার মানুষ উপস্থিত হয়েছিলেন। স্থানীয় কোনও মানুষ উপস্থিত ছিলেন না। শুধুমাত্র বহিরাগতদের এনে সম্মানীয় বিরোধী দলনেতার কাউন্টার করার জন্য এই সভা। কয়েক কোটি টাকা খরচ করেছে। এটা শুধুমাত্র ভয় নয়, বিজেপির এই জনস্রোত দেখে, বিজেপির উত্থান দেখে, তৃণমূল কংগ্রেস ভয়ে শঙ্কিত হয়ে এই সভার আয়োজন করেছে।

আরও পড়ুন, বারবার সিম বদল, লোকেশন অধরা মূল অভিযুক্তর, বাগুইআটিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অবশ্য বলেন, ওদেরতো সবমিলিয়ে এগারোশো সাতচল্লিশ জন লোক ছিল। এখানে এসে তারা দেখুক, কত দূর থেকে কত মানুষ এসেছেন, স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। ফলে সেই জায়গায় ওদের ওই এগারোশো সাতচল্লিশ জন লোক এবং আজকের অন্ততপক্ষে ৮ থেকে ১০ হাজার, এ তুলনা করলেই বুঝতে পারবে।পরপর দুটি টার্মে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রটি, গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। এরফলে অনেকটাই অস্বস্তিতে শাসক দল। নদিয়া জেলার ১৭ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ৮টি এবং বাকি ৯টি আসন শাসকদলের দখলে। এখন দেখার আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক অথবা বিরোধী দল কতটা নিজেদের দখলে রাখতে পারে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget