এক্সপ্লোর

Nadia: শ্লীলতাহানির পর চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, নদিয়ার গাংনাপুরে গ্রেফতার ১

Nadia News: মহিলা যাত্রীকে উত্যক্ত করার পরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা। রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের কাছে শ্লীলতাহানির চেষ্টা করা হয়ে সেই মহিলাকে। রায়নগর স্টেশন ঢোকার আগে মহিলাকে উত্যক্ত করা হয়।

নদিয়া: দমদমের পর এবার নদিয়া। আরও একবার লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেল। ফের একবার চলন্ত ট্রেনে মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা। শুধু তাইই নয়, এরপর সেই মহিলা তার প্রতিবাদ করলে সুযোগ বুঝে ধাক্কা দেওয়া হয় সেই ট্রেন থেকেই। বরাত জোরে প্রাণে বাঁচলেও গুরুতর আহত সেই মহিলা হাসপাতালে ভর্তি। ঘটনায় গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুরে। ঠিক কী হয়েছিল?

সূত্রের খবর, রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের কাছে চলন্ত ট্রেনে ছিলেন সেই মহিলা। গাড়ি যখন রায়নগর স্টেশনে ঢুকছে, সেই মুহূর্তে সেই মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। ক্রমাগত উত্যক্ত করতে থাকেন সেই মহিলাকে। সেই হেনস্থার প্রতিবাদ করায় এরপর চলন্ত লোকাল ট্রেন থেকে ধাক্কা মারেন অভিযুক্ত ব্যক্তি সেই মহিলাকে। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পরে মহিলাকে উদ্ধার করে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি গুরুতরভাবে আহত। ঘটনায় ১ জনকে গ্রেফতার করলেও, আরও এক অভিযুক্ত এখনও পলাতক।

কিছুদিন আগেই দমদমে এমনই একটি ঘটনা ঘটেছিল চলন্ত ডাউন শান্তিপুর লোকালের (Shantipur Local) মধ্যে। গোটা ঘটনা ফেসবুক লাইভে (Facebook Live) তুলে ধরেন অভিযোগকারিণী। দমদম জিআরপিতে (Dumdum GRP) অভিযোগ, শ্লীলতাহানির মামলা রুজু হয়েছিল। সিসিটিভি (CCTV Camera) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছিল পুলিশ।

অভিযোগকারিণীর দাবি ছিল, ঘটনার দিন সন্ধে ৬টা ৩৫ নাগাদ ফুলিয়া (Fulia) থেকে ডাউন শান্তিপুর লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল নিউ আলিপুর। মহিলার দাবি, সোদপুর পর্যন্ত মহিলা কামরায় লোকজন থাকলেও তারপরই খালি হতে শুরু করে কামরা। সাড়ে আটটার একটু আগে, ট্রেন যখন দমদমে ঢোকে, তখন মাঝেরহাটের একটি ট্রেনের ঘোষণা শুনে কামরা থেকে নামেন তিনি। এরপর ফের ডাউন শান্তিপুর লোকালেই উঠে পড়েন। মহিলার অভিযোগ, মিনিট খানেক পরে এই ব্যক্তি তাঁর সঙ্গে অভ্যবতা শুরু করেন। গায়ে হাত দেওয়া থেকে মারধর, অশালীন অঙ্গভঙ্গি বাদ যায়নি কিছুই। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরলেন অভিযোগকারিণী। সেখানে দেখা যাচ্ছে, মহিলার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি। বলছেন যা টাকা আছে দিয়ে দিতে। তখনই মহিলা চিৎকার করে উঠছেন। 

সেরা শিরোনাম

Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
Kolkata: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১

ভিডিও

Kunal Ghosh: “ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:
Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget