এক্সপ্লোর

Nadia : টোটোয় চড়ে ' বাড়িতে ভ্যাকসিন ', এলাকার বয়স্কদের জন্য উদ্যোগ রানাঘাট পৌরসভার

২০ সেপ্টেম্বর থেকে রানাঘাট পৌরসভা এলাকার কুড়িটি ওয়ার্ডে চালু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। চলবে ২৩ তারিখ পর্যন্ত। চারটি টোটো গাড়িতে ফ্লেক্স দিয়ে সাজিয়ে দুয়ারে যাচ্ছে ভ্যাকসিন।

সুজিত মণ্ডল, নদিয়া : রানাঘাট পৌরসভা এলাকায় শুরু হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার কাজ। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ' ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র অথচ ক্রেডিট নিচ্ছে রাজ্য সরকার ', কটাক্ষ গেরুয়া শিবিরের। 

   সম্প্রতি রানাঘাট (ranaghat)পৌরসভা এলাকায় মেগা ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হয়েছে। এর পর নতুন করে সোমবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে রানাঘাট পৌরসভা এলাকার কুড়িটি ওয়ার্ডে চালু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। চলবে ২৩ তারিখ পর্যন্ত। চারটি টোটো গাড়িতে ফ্লেক্স দিয়ে সাজিয়ে ' বাড়িতে ভ্যাকসিন ' নাম দিয়ে পৌরসভার একজন স্বাস্থ্যকর্মী ও একজন নাম নথিভুক্ত করার পৌরকর্মীকে নিয়ে টোটো গাড়ি রানাঘাট পৌরসভার কুড়িটি ওয়ার্ডে ঘুরছে। এরপর মুমূর্ষু ও শয্যাশায়ী নাগরিকদের জন্য পৌঁছে যাচ্ছেন। তাঁদের সহযোগিতা করছেন সেই সমস্ত ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলররা। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ এবং রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় মুমুর্ষ রোগী ও শয্যাশায়ী নাগরিকদের জন্য বাড়িতে ভ্যাকসিন দেওয়ার এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বাড়িতে বসে ভ্যাকসিন নেওয়া পৌর নাগরিকরা।     রানাঘাট পৌরসভার উপ-প্রশাসক শেখর মুহুরী বলেন, ' রানাঘাট পৌরসভা এলাকায় যে সমস্ত বয়স্ক প্রবীণ নাগরিকরা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন, হাঁটাচলা করতে পারছেন না, মূলত তাঁদের কথা ভেবেই বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। ' 
চারদিনের এই বাড়িতে ভ্যাকসিন কর্মসূচিতে প্রায় ৯০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে মেগা ভ্যাকসিন কর্মসূচির মাধ্যমে ৩০ হাজারেরও অধিক পৌর নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দেশে কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬,১১৫


অন্যদিকে বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রানাঘাট পৌরসভা এলাকার একাধিক জায়গায় বিজেপির তরফ থেকে টাঙানো হয়েছে ফ্লেক্স। তাতে লেখা রানাঘাট শহরবাসীর জন্যে ৩০ হাজার কোভিড ১৯ ভ্যাকসিন দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদির ছবি সহ ফ্লেক্সে তাঁকে ধন্যবাদ জানিয়ে, ভারতীয় জনতা পার্টি রানাঘাট শহর মণ্ডলের তরফে একাধিক ফ্লেক্স টাঙানো হয়েছে। 

    এই প্রসঙ্গে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, 'ভ্যাকসিন দেওয়া নিয়ে রাজনৈতিক নোংরা খেলা চলছে। রানাঘাট শহরে এর আগে মোদfজি ভ্যাকসিন পাঠিয়েছিলেন ৩২ হাজার। অথচ বর্তমানে রাজ্যের শাসক দল ক্রেডিট নিচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমাদের প্রতিবাদ। কারণ মোদীজি শুধু রানাঘাট বাসীর জন্য নয়, গোটা দেশের জন্যই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।' 

সবমিলিয়ে রানাঘাটে বাড়িতে বাড়িতে ভ্যাকসিন নিয়ে তুঙ্গে রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget