এক্সপ্লোর

Nadia News: ফুলেছে বুক, চাকা চাকা দাগ গায়ে; শিশুকে পিঁপড়ের ঢিবির ওপর শুইয়ে মারধরের অভিযোগ

Shantipur News: নদিয়ার শান্তিপুরে অমানবিকতার অভিযোগ উঠল শিশুরই আত্মীয়ের বিরুদ্ধে। ৫ বছরের শিশুকে ভয়ঙ্কর শাস্তি।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার (Nadia News) শান্তিপুরে ৫ বছরের শিশুকে শাস্তি দিতে পিঁপড়ের ঢিবির ওপর শুইয়ে রেখে মারধরের অভিযোগ। অভিযুক্ত আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। পিঁপড়ের কামড়ে জখম শিশু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে শিশুর পরিবার।

শিশুর মারধরের অভিযোগ: নদিয়ার শান্তিপুরে অমানবিকতার অভিযোগ উঠল শিশুরই আত্মীয়ের বিরুদ্ধে। ৫ বছরের শিশুকে ভয়ঙ্কর শাস্তি। পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু। সন্ধে নাগাদ গ্রামের মধ্যেই এক জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ৫ বছরের শিশুকে পিঁপড়ের ঢিবির ওপর শুইয়ে তার পিঠের ওপর চড়ে মারধর করে অভিযুক্ত। উদ্ধারের পর দেখা যায়, শিশুর গায়ে চাকা চাকা দাগ। বুকের নানা জায়গা ভয়ঙ্কর ভাবে ফুলে উঠেছে। শিশুর আত্মীয় বলেন, "আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছিল না ঘণ্টা তিন-চারেক। ৩টে থেকে প্রায় ৬টা...শুনলাম পাশের বাড়ি নাকি হাত-পা বেঁধে রেখে পিঁপড়ের চাকে ফেলে রেখেছিল।মেরে ফেলার প্ল্যান করেছিল, না হলে ওইটুকু বাচ্চাকে এরকম করবে কেন?'' শিশুর বাবার অভিযোগ, "কাঁদতে কাঁদতে বলছে, আমায় পিঁপড়ের চাকে ফেলে দিয়েছে। ছেলে বলছে, ইয়ার্কি মারতে মারতে এরকম করেছে।''                       

শিশুকে পিঁপড়ের ঢিবির ওপর ফেলে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তাঁর দাবি, "বাচ্চাটা আমার সঙ্গে ইয়ার্কি মারছিল। এবার মারতে মারতে...আমি ফেলিনি। কক্ষণও না।'' পিঁপড়ের কামড় ও মারধরে জখম শিশু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। অভিযুক্ত আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

কৃষ্ণনগরে মৃত তরুণীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী।  পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। কীভাবে মৃত্যু হয়েছে তরুণীর? জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, নাক আত্মঘাতী হয়েছেন? মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা। শুভেন্দুর দাবি, খুনই করা হয়েছে তরুণীকে। বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ আত্মহত্যার বলে দাবি করছে, অভিযোগ শুভেন্দুর।                                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Protest: অশক্ত শরীরেও অনড় দাবিতে, হাসপাতাল থেকে মুক্তি আরও দুই চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget