এক্সপ্লোর

Hooghly News: খাওয়া হল না পিকনিক, বর্ষবরণের রাতে উত্তরপাড়ার TMC কর্মীকে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা !

Hooghly TMC leader Attacked: বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মার, নেওয়া হল আরজিকরে..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় 'মার' খেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায়। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাতে বন্ধুবান্ধব নিয়ে ওই এলাকায় পিকনিক করতে যান রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পার্থ নস্কর। অভিযোগ, তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের অভিযোগ, উত্তরপাড়া স্টেশন লাগোয়া এলাকায় দিনের বেলা মাদক বিক্রি হয়। পুলিশি ধরপাকড় হলে সাময়িকভাবে বন্ধ থাকে। ফের শুরু হয় মাদক কেনাবেচা। এই কারণেই অপরাধমূলক কাজকর্ম বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। 

সম্প্রতি আমডাঙায় প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের, প্রধানের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্চায়েতের তৃণমূলে সদস্য় এবং তাঁর দলবলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের অনুগামীরা।  

 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের পাঁচ দিনের মধ্যেই ওই কেন্দ্রের অন্তর্গত আমডাঙায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের কোন্দল। মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মারধর করে তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত প্রধান। তাঁর অভিযোগ ছিল,উপপ্রধান-সহ পঞ্চায়েতের কয়েকজন সদস্য় সময়ে অসময়ে টাকার দাবি করেন। পঞ্চায়েতে ভাঙচুর চালান। তার বিরোধিতা করাতেই মারধর করা হয়েছে। 

ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ উঠেছিল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কয়েক দিন আগে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামীদের বলে পরিচিত উখরিদের তৃণমূল অঞ্চল সভাপতি হবিবুর রহমান ও তাঁর দলবলের সঙ্গে গন্ডগোল হয়েছিল খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের। তারপর থেকেই এলাকার দখল নেওয়ার চেষ্টা চালায় দু'পক্ষ। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়েছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ ! গ্রেফতার শহরের প্রথম সারির কলেজের ছাত্র

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget