এক্সপ্লোর

Nadia News: স্বপ্নপূরণ! মায়ের ভিক্ষার ১ টাকার কয়েন জমিয়ে স্কুটার কিনলেন ছেলে

ভিক্ষা করে মায়ের তিল তিল করে সঞ্চয় করা কয়েনে, স্বপ্নপূরণ করলেন নদিয়ার যুবক। মঙ্গলবার দু’টি বালতি ও একটি ব্যাগ ভর্তি কয়েন নিয়ে কৃষ্ণনগরের একটি বাইকের শোরুমে হাজির হন রাকেশ পাঁড়ে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: খুচরো পয়সায় স্বপ্নপূরণ! ১ টাকার কয়েনে পছন্দের স্কুটার কিনলেন নদিয়ার (Nadia) বাসিন্দা রাকেশ পাঁড়ে। কয়েন গুণতে রীতিমতো কালঘাম ছুটে যায় শোরুমের (Scooter Showroom) কর্মীদের।

ভিক্ষা করে মায়ের তিল তিল করে সঞ্চয় করা কয়েনে, স্বপ্নপূরণ করলেন নদিয়ার  (Nadia) যুবক। মঙ্গলবার দু’টি বালতি ও একটি ব্যাগ ভর্তি কয়েন নিয়ে কৃষ্ণনগরের একটি বাইকের শোরুমে হাজির হন রাকেশ পাঁড়ে।  

উদ্দেশ্য, স্কুটার (Scooter) কেনা। কয়েন দিয়ে স্কুটার কেনার কথা শুনে শোরুমের ম্যানেজার থেকে কর্মী। সকলেই তাজ্জব হয়ে যান। প্রথমে হতচকিত হয়ে গেলেও, পরে খুচরো পয়সা গোনার কাজ শুরু করেন শোরুমের কর্মীরা। শোরুম কর্তৃপক্ষের বক্তব্য। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে কয়েন গোনার কাজ। দেখা যায় সব মিলিয়ে কয়েনের মূল্য দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৯১ টাকা। 

বাকি টাকা ঋণের মাধ্যমে শোধ করবেন ওই যুবক। কৃষ্ণনগরের (Krishnanagar) মোটরবাইকের শোরুমের জেনারেল ম্যানেজার শুভ শুক্লা জানিয়েছেন, ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সব স্টাফ মিলে কয়েন গোনে। ২-৩ ঘণ্টার চেষ্টায় গোনা শেষ হয়। স্কুটি দেওয়া হয়।  গাড়ি দিতে পেরে খুশি আমরাও।

আরও পড়ুন: Amit Shah Attacks TMC: 'বিরোধীদের খুন করে, মা-বোনেদের ধর্ষণ করে ক্ষমতা চাই না, তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের

রাকেশ পাঁড়ের দাবি, তিনি একটি দোকানে কাজ করেন। ছোটবেলাতে বাবা মারা যাওয়ার পর সংসার চালাতে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয় তাঁর মাকে। সেখান থেকেই ছোট এক টাকার কয়েন জমাতে শুরু করেন তাঁর মা। কারণ, অনেকেই অচল দাবি করে, ছোট এক টাকার কয়েন নিতেন না! আর তা দিয়েই এবার ছেলে কিনল স্কুটার!

স্কুটার ক্রেতা রাকেশ পাঁড়ে জানিয়েছেন, ভিক্ষা করে মা বহু বছরের টাকা জমিয়েছিল। আমাকে টাকা দিয়ে বলে কিছু করতে। আমি গাড়ি কিনতে আসি। নতুন স্কুটার কেনার পর মাকে সঙ্গে নিয়ে পুজো দিতে যান রাকেশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget