এক্সপ্লোর

Nairobi Fly:পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গের 'জ্বালা বাড়াছে' নাইরোবি ফ্লাই

The Burning of Nairobi Fly: সিকিমের পর উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় ভয় ধরাচ্ছে নাইরোবি ফ্লাই। এর দাপটে বেশ কয়েকজন কাহিল শিলিগুড়ি শহরে। কার্শিয়ঙেও আক্রান্ত এক ছাত্রী।

মোহন প্রসাদ ও ঝিলম করঞ্জাই, কলকাতা: একা করোনায় রক্ষা নেই, নাইরোবি ফ্লাই (Nairobi Fly) দোসর!
আপাতত পাহাড় (hills) ও লাগোয়া সমতলে (plains) যে হারে নাইরোবি ফ্লাইয়ের 'জ্বালা বাড়ছে' (burning), তাতে অচিরেই এই প্রবাদ সত্যি হয়ে উঠবে। আশঙ্কা বিশেষজ্ঞমহলের। এমনিতেই বর্তমানে যে পরিবেশ ও আবহাওয়া রয়েছে, তা পোকাটির বংশবিস্তারের পক্ষে অনুকূল। তার উপর করোনার (corona) বাড়বাড়ন্ত। দুইয়ের দাপটে প্রমাদ গুণতে শুরু করেছেন অনেকেই। 

জ্বালা ধরাচ্ছে নাইরোবি ফ্লাই

সিকিমে নাইরোবি ফ্লাইয়ের দাপটে ইতিমধ্যেই কাহিল অন্তত ১০০ জন পড়ুয়া। প্রশাসনের দাবি, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। যেমন কার্শিয়ং। সেখানেও এক ছাত্রী আক্রান্ত, জানাচ্ছে প্রশাসন। শিলিগুড়িতেও দাপিয়ে বেড়াচ্ছে নাইরোবি ফ্লাই। পোকার আক্রমণে শিলিগুড়ি শহরের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। যেমন শুভম পাল মজুমদার।  দেশবন্ধুপাড়ার বাসিন্দা শুভম জানালেন, চোখের চারপাশে হঠাত্‍ই অ্যালার্জির মতো ফুলে গিয়ে অসহ্য যন্ত্রণা হয়েছিল তাঁর।
চোখের চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, ভিলেন আসলে নাইরোবি ফ্লাই। তবে আপাতত তিনি সুস্থ। 
বিষাক্ত পোকার 'আক্রমণ' থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালও।  তাতেই আক্রান্ত হাসপাতালের ডিন ও চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, পোকাটির যদি মারাত্মক ভাবে আক্রমণ করে তা হলে কিডনি বিকল হয়ে যেতে পারে। কাজেই সতর্ক থাকা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। সচেতনতা বৃদ্ধিতে শুরু হয়েছে প্রচার। 

কী করে এই পোকা?

বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্নার মতে, 'পোকাটির শরীরে এক ধরনের রাসায়নিক থাকে। অসাবধানতাবশত পোকার গায়ে ঘষা লাগলে বা চাপ দিলে তার শরীর থেকে যে রাসায়নিক বের হয় তা মানুষের ত্বকের সংস্পর্শে এলে জায়গাটি পুড়িয়ে নষ্ট করে দিতে পারে।' তবে এক্ষেত্রে কামড়ানো বা হুল ফোটানোর কোনও দাগ শরীরে থাকে না। আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে ওঠে। ফোস্কা দেখা দেয়। সংক্রমণের মূল জায়গা থেকে নীচের দিকে সংক্রমণের লম্বা দাগ পড়ে!
তবে এটি নিয়ে অযথা আতঙ্ক নয়, বরং সতর্ক থাকা জরুরি। বার বার বলছেন বিশেষজ্ঞরা। বিশেষত রাতে মশারি টাঙিয়ে শোয়ার উপর জোর দেওয়া হচ্ছে। সন্ধের আগে অন্তত এক ঘণ্টা জানলা-দরজা বন্ধ রাখার নিদানও দিচ্ছেন কেউ কেউ কারণ নাইরোবি ফ্লাই আলোর দিকে ছুটে আসে। 
এগুলো মানলে বিপদ অনেকটাই এড়ানো যাবে, আশা বিশেষজ্ঞদের। 

আরও পড়ুন:রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget