এক্সপ্লোর

Sweta Chakraborty : নাম বিভ্রাট, অয়ন ঘনিষ্ঠের বদলে ভাইরাল তাঁর ছবি, কী বলছেন গড়িয়ার শ্বেতা ?

গড়িয়ার শ্বেতা চক্রবর্তীর আবেদন, যাচাই না করে সোশ্যাল মিডিয়ার ছবি দেখে সবকিছু বিশ্বাস করবেন না। 

কলকাতা : নাম বিভ্রাট। আর তার জেরেই তীব্র ভোগান্তি। এক নামের বিভ্রাটের জেরে বিড়ম্বনার শিকার গড়িয়ার তরুণী শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ নৈহাটির শ্বেতা চক্রবর্তীর ছবির সঙ্গে গড়িয়ার শ্বেতার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন দুর্নীতিকাণ্ডের সঙ্গে কোনওভাবে যুক্ত না থাকা গড়িয়ার শ্বেতা চক্রবর্তী। যা নিয়েই তাঁর আবেদন, যাচাই না করে সোশ্যাল মিডিয়ার ছবি দেখে সবকিছু বিশ্বাস করবেন না। 

ফোনে গড়িয়ার শ্বেতা চক্রবর্তী জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই বিষয়টা। যেখানে দু'জনের ছবি ভাল করে দেখলেই বোঝা যাচ্ছিল, দু'জন আলাদা ব্যক্তি। দু'জন আলাদা মেয়ে। আমার বাড়ি গড়িয়াতে। যাঁকে দেখানো হচ্ছে, আমি তাঁকে চিনিও না। শুনলাম, যাঁর কথা বলা হচ্ছে তাঁর বাড়ি নৈহাটিতে। তিনি ও আমি আলাদা জায়গা থেকে পড়াশোনা করেছি। কোনওভাবে কোনওদিন যোগাযোগও হয়নি। কিন্তু আমার ছবি, ভিডিও অনেক জায়গাতেই দেখলাম অয়ন শীল ঘনিষ্ঠ বলে চালানো হয়েছে। শুধু এটুকুই সবাইকে বলতে পারি, যা দেখছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রথমেই বিশ্বাস করে নেওয়ার বদলে যদি একটু যাচাই করে নেওয়া হয়, তাহলে খুব ভাল হয়। পুরো বিষয়টাতে খুবই হতবাক হয়ে গিয়েছি। আজ যে বিষয়টা আমার সঙ্গে ঘটেছে, সেটা আগামী দিনে অন্য কারোর সঙ্গেও হতেই পারে। তাই যখনই কিছু দেখবেন, একটু যাচাই করে তবেই বিশ্বাস করবেন। যে তাতে সত্যতা কতটা রয়েছে। 

স্কুলে চাকরি বিক্রি নিয়ে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির চাকরি বিক্রি অয়ন শীলের ? '২০১২-২০১৪-র টেটে ১০০ কোটির চাকরি বিক্রি করেছিল অয়ন শীল', জেরায় এমনই জানিয়েছে কুন্তল ঘোষ, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের সঙ্গে যোগসাজসে স্কুলে চাকরি বিক্রির চক্র শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নের', দাবি ইডির। 

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ এক রহস্যময়ীর। মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের। আর এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন। 

আরও পড়ুন- সমস্ত মরিয়া চেষ্টা বিফলে, তিহাড় জেলে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget