এক্সপ্লোর

Madan Mitra: 'যতদিন না শুভেন্দুকে প্রাক্তন বানাতে পারছি...' নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে নিশানা মদনের

কে কাকে প্রাক্তন বানাবেন, তাই নিয়ে বাগযুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবেন বলে কটাক্ষ করায়। এবার শুভেন্দু অধিকারীকে প্রাক্তন বিরোধী দলনেতা বানানোর হুঁশিয়ারি দিলেন মদন

বিটন চক্রবর্তী পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দুকে (Suvendu Adhikari) প্রাক্তন বিরোধী দলনেতা বানানোর হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। এই প্রসঙ্গে তৃণমূল-বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানিয়েছে বামেরা। 

কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন,  যতদিন না পর্যন্ত শুভেন্দুকে প্রাক্তন বানাতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে ধরে হলেও, অভিষেকের (Abhishek Banerjee) হাতে ধরে হলেও একটাই ভিক্ষা চাইব, মন্ত্রী হতে চাই না, ক্ষমতা চাই না, শুধু নন্দীগ্রামে পৌঁছতে চাই।. একবার মানুষকে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ষড়ষন্ত্র করে হারানো হয়েছে।

কে কাকে প্রাক্তন বানাবেন, তাই নিয়ে বাগযুদ্ধ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamanta Banerjee) প্রাক্তন করে দেবেন বলে কটাক্ষ করায় এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রাক্তন বিরোধী দলনেতা বানানোর হুঁশিয়ারি দিলেন মদন মিত্র (Madan Mitra)। 

সম্প্রতি একাধিকবার বিরোধী দলনেতার গলায় শোনা গেছে এই হুঙ্কার। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। এর প্রেক্ষিতে এবার শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra) । রবিবার বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তাঁকেই প্রাক্তন বানানোর হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুভেন্দুকে বেইমান বলেও কটাক্ষ করেছেন মদন।

শুভেন্দুকে প্রাক্তন-কটাক্ষ মদনের তৃণমূলকে (tmc) পাল্টা আক্রমণ বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। বিজেপি (bjp) তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee) বলছেন, মদন মিত্র (Madan Mitra) এই দৃষ্টিভঙ্গিতেই বোধহয় বলেছেন শুভেন্দু । মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, আতঙ্কে আছেন আগে থেকে সাফাই গেয়ে রাখলেন।

শুভেন্দুকে মদনের এই আক্রমণ। আদতে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বামেরা (CPM)। গতবছর নভেম্বরে নন্দীগ্রামের (Nandigram) বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রবিবার সেই নন্দীগ্রামের (Nandigram) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) ঝাঁঝাল আক্রমণ শানালেন মদন মিত্র ।  তাহলে কী এবার শুভেন্দুর মোকাবিলায় কুণালের সঙ্গে মদনকেও ময়দানে নামাতে চাইছে তৃণমূল (TMC) ? প্রশ্ন সেটাই ।

আরও পড়ুন: Paschim Medinipur:তৃণমূল বুথ এজেন্টকে দেখিয়ে ভোট দিতে হবে, দলীয় পঞ্চায়েত সদস্যার বার্তায় শুরু চাপানউতোর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget