এক্সপ্লোর

Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রেজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?

উপনির্বাচনের পোস্টাল ব্যালট গণনা শুরু, সকাল ৮.৩০টার পর নন্দীগ্রামে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা

কলকাতা : নন্দীগ্রামে পোস্টাল ব্যালটের পর EVM গণনা শুরু হয়েছে। নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ।  সকাল ৮.৩০টার পর নন্দীগ্রামে শুরু হয় পোস্টাল ব্যালট গণনা । রেজিনগরেও শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। সেখানেও এগিয়ে বিজেপি প্রার্থীই। শেষ পাওয়া খবর অনুসারে, রেজিনগরে ১৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার । 
নন্দীগ্রাম ও রেজিনগর ২ কেন্দ্রেই দ্বিতীয় স্থানে কংগ্রেস

গণনার সকালে সরগরম নন্দীগ্রাম, অপেক্ষাকৃত অনেকটাই নিষ্প্রভ রেজিনগর। গণনাকেন্দ্রে না থাকার সিদ্ধান্ত নিয়েছে গতবার ৫৮ হাজারেরও বেশি ভোটে জেতা হুমায়ুন কবীরের AJUP । গণনা হলে থাকছে না মমতা তৃণমূলের কোনও প্রতিনিধিও। এই পরিস্থিতিতেই এগিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী শাখারভ সরকার।  

পোস্টাল ব্যালট গণনার পর ২ কেন্দ্রে খোলা হবে EVM। গণনাকেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা । প্রথম স্তরে ঢোকার মুখে পরিচয়পত্র ও ECI পাস খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ । দ্বিতীয় স্তরে আছে রাজ্য পুলিশ । তৃতীয় স্তরে অর্থাৎ গণনা হলের দরজায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ।   

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনা হচ্ছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। গণনা হবে ১৫ রাউন্ডে। পোস্টাল ব্যালটের জন্য ছিল আলাদা গণনা হল এবং একজন কাউন্টিং অবজার্ভার। পোস্টাল ব্যালট গণনার পর শুরু হবে EVM গণনা। নন্দীগ্রাম উপনির্বাচনের ফলাফল নিয়ে আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,  ' নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতব, রেজিনগরেও জিততে গেলে যে ভোটের দরকার ছিল সেটা বিজেপি পেয়ে গেছে। '

অন্যদিকে,  রেজিনগরের ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজের গণনাকেন্দ্রে। মোট ১৫ রাউন্ডে হবে ভোট গণনা ।গণনাকেন্দ্রে আসবে না বলে জানিয়ে দিয়েছে AJUP এবং মমতা তৃণমূল।  মঙ্গলবারের উপনির্বাচনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রেজিনগরে। কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান হুমায়ুন কবীর। কখনও ভোট লুঠের অভিযোগে অবস্থানে বসে কংগ্রেস। কখনও আবার ভোট লুঠের অভিযোগে সরব হয় সিপিএম। শুভেন্দু অধিকারী অবশ্য় দাবি করেছেন, রেজিনগরে ২৫-৩০ হাজার ভোটে জিতবেন তাঁরা।            

শেষমেষ  কী ফল হবে উপ নির্বাচনে? কয়েক ঘণ্টার মধ্যেই চিত্রটা স্পষ্ট হয়ে যাবে।                                  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget